হোম > রাজনীতি

বিদ্যুৎ খাতে লুটপাট ঠেকাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি: রিজভী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডিআরইউর গণসংলাপে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: ভিডিও থেকে নেওয়া

বিদ্যুৎ খাতে লুটপাটের সুযোগ তৈরি করতেই আওয়ামী লীগ সরকার দায়মুক্তি আইন পাস করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, বিদ্যুৎ খাতে অতীতের অনিয়ম ও লুটপাটের পুনরাবৃত্তি ঠেকাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি। যেকোনো প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে জনগণের স্বার্থকে প্রাধান্য দিতে হবে এবং সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় রাখতে হবে।

আজ বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক গণসংলাপে রিজভী এই মন্তব্য করেন। ‘রাজশাহী সিটি করপোরেশন ও শৈলকুপা পৌরসভা এলাকায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সম্ভাব্যতা যাচাই ও লাইফলাইন গ্রাহক সমীক্ষা: ফলাফল ও বাস্তবায়ন’ শীর্ষক এই গণসংলাপের আয়োজন করে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ও ক্যাব যুব সংসদ।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে প্রতিটি খাত ও প্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিত করতে হবে। সরকারের প্রতিটি কাজের জন্য জনগণের কাছে জবাবদিহি থাকতে হবে। কোনো খাতই জবাবদিহির বাইরে থাকতে পারে না। তিনি বলেন, দেশে শতভাগ বিদ্যুতের কথা বলা হলেও প্রত্যন্ত অঞ্চল ও চরাঞ্চলের অনেক মানুষ এখনো বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত। আবার অনেক দরিদ্র পরিবার বিদ্যুৎ ভাগাভাগি করে ব্যবহার করে। তাই শুধু বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ দিয়ে হতদরিদ্র মানুষের প্রকৃত অবস্থা নির্ধারণ করা কঠিন।

ছাদভিত্তিক সৌরবিদ্যুতের সম্ভাবনার কথা তুলে ধরে রিজভী বলেন, নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের বড় সুযোগ রয়েছে। এ খাতে বিদেশি বিনিয়োগকারীরাও আগ্রহী। নিজেদের চাহিদা মেটানোর পর উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা গেলে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে। তিনি বলেন, বর্তমানে বিশ্বজুড়ে জ্বালানিসংকট চলছে। এর প্রভাব বাংলাদেশেও পড়ছে। তবে বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহসহ সংকট মোকাবিলায় উদ্যোগ নেওয়ার সুযোগ রয়েছে। তাই হতাশ হওয়ার কিছু নেই।

বোঝা যায় তলেতলে একটা খাতির ছিল: বিএনপি-আওয়ামী লীগকে ইঙ্গিত গোলাম পরওয়ারের

আইইডিসিআর পরিচালককে মারধর চিকিৎসাসেবার ইতিহাসে কালো অধ্যায়: জামায়াত আমির

৩০ নভেম্বরের মধ্যে ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীর তালিকা দিতে এনসিপির নির্দেশনা

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনই ইসির সক্ষমতার পরীক্ষা: ১১ দলীয় ঐক্য

প্রার্থী বাছাইয়ে এমপিদের নিয়ে চিন্তায় বিএনপি

সিপিবির কার্যালয়ে হামলার প্রতিবাদে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের বিক্ষোভ

বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে গোলাম পরওয়ারের বৈঠকের তথ্য সঠিক নয়: জামায়াত

মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধা: তদন্তে জামায়াতের কমিটি

বাংলাদেশে আ.লীগের রাজনীতির অধিকার নেই: জামায়াত আমির

আইজিপির বক্তব্য সরকারের জন্য বিব্রতকর: রিজভী