হোম > রাজনীতি

পাপুলের আসন শূন্য, সংসদে জানালেন স্পিকার

মানব ও অর্থপাচারে কুয়েতে সাজাপ্রাপ্ত শহিদ ইসলাম পাপুলের সংসদ সদস্য পদ শূন্য হওয়ার বিষয়টি সংসদকে জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

আজ বৃহস্পতিবার সংসদের দ্বাদশ অধিবেশন শুরুর পর স্পিকার এই বিষয়ে সংসদকে অবহিত করেন। পাপুল লক্ষ্মীপুর-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। 

আজ অধিবেশন শুরু হয় সকাল ১১টায়, চলবে তিন কার্যদিবস। ৬০ দিনের সাংবিধানিক বাধ্যবাধকতায় এ অধিবেশন আহ্বান করা হয়েছে।

অধিবেশনে স্পিকার বলেন, কুয়েতের আদালতে সাজা হওয়ায় নৈতিক স্খলনজনিত কারণে সংবিধানের ৬৬/২ ধারা অনুযায়ী আর সংসদ সদস্য থাকতে পারেন না। গত ২৮ জানুয়ারি লক্ষ্মীপুর-২ আসন শূন্য হয়েছে। সংবিধানের ৬৭/১ এর ‘ঘ’ ধারা অনুযায়ী তার আসন শূন্য ঘোষণা করা হয়েছে।

২০২০ সালের শুরুতে পাপুলের বিরুদ্ধে মানবপাচার ও অর্থপাচারের অভিযোগ ওঠে। পরে ওই মামলায় তাকে কুয়েতে গ্রেফতার করা হয়।  

পাপুলের মামলার রায় হয় গত ২৮ জানুয়ারি ২০২১। তাকে চার বছরের কারাদণ্ড ও ১৯ লাখ কুয়েতি দিনার জরিমানা করা হয়েছে।

রাষ্ট্রপতি ৩ কারণে অপরাধী, তাঁর বক্তব্য আমরা এই মহান সংসদে শুনতে পারি না: শফিকুর রহমান

সংসদে ওয়াকআউটের পর ফেসবুকে যা লিখলেন হাসনাত আবদুল্লাহ

তিন দাবিতে সংসদ ভবনের সামনে এনসিপির অবস্থান

সংসদের প্রথম অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করতে হবে: নাহিদ

প্রথম সংসদ অধিবেশন: প্ল্যাকার্ড হাতে সংসদের প্রবেশপথে থাকবেন এনসিপির প্রার্থীরা

বাংলাদেশকে উদারপন্থী গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার সুযোগ এসেছে: মির্জা ফখরুল

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সবাইকে এগিয়ে আসতে হবে: মির্জা ফখরুল

প্রধানমন্ত্রীর সঙ্গে এবি পার্টির প্রতিনিধিদলের সাক্ষাৎ

শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতির শিক্ষাগত যোগ্যতা শিথিলের সিদ্ধান্তের নিন্দা এনসিপির

জি এম কাদের ও তার স্ত্রীর সম্পদ বিবরণী চাইল দুদক