হোম > রাজনীতি

গাজীপুরে বিএনপির মতবিনিময় সভায় হামলা, সংবাদকর্মীসহ আহত ১২

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি 

গাজীপুরের কাপাসিয়ায় বিএনপির একাংশের মতবিনিময় সভায় ভাঙচুর করা চেয়ার। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের কাপাসিয়ার উপজেলা বিএনপির একাংশের মতবিনিময় সভায় আরেক অংশ হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সংবাদকর্মী, পুলিশসহ ১০-১২ জন আহত হয়েছেন।

আজ শনিবার দুপুরে চাঁদপুর ইউনিয়নের চেরাগ আলী বাজারে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে আছেন যমুনা টেলিভিশনের ক্যামেরাপারসন রকি হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম এবং পুলিশ সদস্য (ডিএসবি) মো. খোরশেদ হোসেন।

গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ শামসুল হক রিপন জানান, বিএনপি নেতা সেলিমের আমন্ত্রণে ১২-১৩ জন সাংবাদিক বিএনপির একাংশের একটি মতবিনিময় সভার সংবাদ সংগ্রহে উপস্থিত হয়েছিলেন। অনুষ্ঠান শেষে একদল ব্যক্তি এসে তাঁদের ওপর হামলা চালান। এ সময় সাংবাদিকেরা পরিচয়পত্র দেখালেও তাঁদের মারধর করা হয়। তখন সংবাদকর্মী রকি ছবি ওঠাতে শুরু করলে তাঁর ক্যামেরা ভাঙচুর ও ছিনিয়ে নেওয়া হয়। গুরুতর আহত রকিকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিএনপি নেতা সেলিম জানান, তিনি আমন্ত্রিত সাংবাদিকদের নিয়ে তাঁর ব্যক্তিগত কার্যালয়ে অবস্থানকালে ৪০-৫০ জন শাহ রিয়াজুল হান্নানের নামে স্লোগান দিতে দিতে প্যান্ডেলের ভেতরের চেয়ার-টেবিল ভাঙচুর করেন। পরে তাঁরা কার্যালয়ে ঢুকে সাংবাদিকসহ তাঁর ওপর হামলা চালান। এ ব্যাপারে তিনি আইনি পদক্ষেপ নেবেন।

জানতে চাইলে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ রিয়াজুল হান্নান এ ঘটনায় দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, জড়িতদের বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তাঁরা যদি দলীয় নেতা-কর্মী হয়ে থাকেন তবে তাঁদের বিরুদ্ধে অবিলম্বে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

মাহফুজ-তাজনূভার নতুন প্ল্যাটফর্ম ‘অলটারনেটিভস’

এল নতুন বই ‘এনসিপির যাত্রা’, আছে শেখ হাসিনার গল্প

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আরও বেশি বই লেখা উচিত: নাহিদ ইসলাম

পার্লামেন্টে জামায়াতে ইসলামী ছাড়া আর কোনো বিরোধী দল কি আছে—প্রশ্ন পরওয়ারের

অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি: জামায়াত আমির

সংসদ সদস্যদের প্রশিক্ষণে বিএনপির কর্মশালা, উদ্বোধন করলেন তারেক রহমান

সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তার দাবিতে বায়তুল মোকাররমে জুমার পর জামায়াতের বিক্ষোভ

সংকট দীর্ঘ হলে বাড়তে পারে মূল্যস্ফীতি

সংবিধান সংস্কার পরিষদ গঠনের দায়িত্ব পালনে সরকার ব্যর্থ: নাহিদ ইসলাম

সংবিধান সংস্কার পরিষদ গঠনে প্রয়োজনীয় দায়িত্ব পালনে সরকার ব্যর্থ: নাহিদ ইসলাম