হোম > রাজনীতি

হাসান সারওয়ার্দীকে বহিষ্কার করল এলডিপি

আজকের পত্রিকা ডেস্ক­

চৌধুরী হাসান সারওয়ার্দী। ছবি: সংগৃহীত

দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) চৌধুরী হাসান সারওয়ার্দীকে সাময়িক বহিষ্কার করছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। আজ শনিবার (২০ ডিসেম্বর) দলের মহাসচিব রেদোয়ান আহমেদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমরা লক্ষ্য করেছি যে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) চৌধুরী হাসান সারওয়ার্দী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সম্পর্কে অত্যন্ত বিভ্রান্তিকর একটি স্ট্যাটাস দিয়েছে। এটি এলডিপির দলীয় কোনো সিদ্ধান্ত বা পর্যবেক্ষণ নয়।’

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এ ধরনের বিভ্রান্তিকর বক্তব্য অত্যন্ত দুঃখজনক এবং দলীয় শৃঙ্খলা পরিপন্থী। বিষয়টি এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমদসহ আমাদের দৃষ্টিগোচর হয়েছে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘দেশের এই ক্রান্তিলগ্নে বিএনপি একটি উদারনৈতিক রাজনৈতিক দল হিসেবে দেশকে স্থিতিশীল ও সুষ্ঠু গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এলডিপির শীর্ষ নেতৃত্বে থেকে এমন অবিবেচকের মতো উক্তি এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে আজ (২০ ডিসেম্বর) এলডিপির প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) চৌধুরী হাসান সারওয়ার্দীকে দলের সব পদ থেকে সাময়িক বহিষ্কার করা হলো।’

একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না—তা আগামী তিন দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

উল্লেখ্য, গত ১৯ এপ্রিল সারওয়ার্দী কয়েক শ সমর্থক নিয়ে এলডিপির চেয়ারম্যান অলি আহমদের হাতে ফুল দিয়ে দলটিতে যোগ দেন।

কর্নেল তাহেরের রাষ্ট্র রূপান্তরের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে: জেএসডি

জিয়াউর রহমানের রাজনীতিক হয়ে ওঠার পেছনে অন্যতম কারিগর যাদু মিয়া: তথ্যমন্ত্রী

এনসিপির ৬ এমপির সংখ্যা আগামী দিনে ১৬০ হবে: হাসনাত আবদুল্লাহ

মুক্তিযুদ্ধের চেতনা হারালে স্বাধীনতার মূল্যবোধও হারিয়ে যাবে: স্বাস্থ্যমন্ত্রী

বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী

ভারতের ছাত্র-যুব আন্দোলনে সংহতি জানাল ছাত্র ইউনিয়ন

এমপির ভিডিও বিতর্ক: তথ্য-উপাত্ত সংগ্রহ করে ব্যবস্থা নেওয়ার কথা জানাল জামায়াত

দিল্লিতে ককরোচ পার্টির আন্দোলনের প্রতি যুবশক্তির সংহতি, পুলিশি হামলার নিন্দা

সরকার চালাতে মিত্রদের সহায়তা চান প্রধানমন্ত্রী

‘ওদেরকে গোনার টাইম নাই’—বিএনপির উদ্দেশে নাসীরুদ্দীন পাটওয়ারী