হোম > রাজনীতি

খুলনা ও যশোরে আজ জনসভা করবেন তারেক রহমান

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

তারেক রহমান। ফাইল ছবি

নির্বাচনী প্রচারে আজ সোমবার খুলনা ও যশোরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

সফরসূচি অনুযায়ী, আজ বেলা ১১টায় হেলিকপ্টারে ঢাকা থেকে খুলনায় যাবেন তারেক রহমান। সেখানে সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজসংলগ্ন প্রভাতী স্কুল মাঠে দুপুর ১২টায় সমাবেশে যোগ দেবেন। এরপর বেলা ১টায় খুলনা থেকে হেলিকপ্টারে যশোরের উদ্দেশে রওনা হবেন তিনি। বেলা ১টা ৪০ মিনিটে নতুন উপশহরে বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন। বেলা ২টা ৪০ মিনিটে আবার হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা করার কথা রয়েছে।

২২ বছর পর খুলনায় এবং প্রথমবারের মতো যশোরে যাচ্ছেন তারেক রহমান। তাঁর আগমনকে ঘিরে স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তারেক রহমানের অংশগ্রহণে নির্বাচনী জনসভা সফল করতে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে এরই মধ্যে। জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থাও। খুলনা ও যশোরের সমাবেশকে সামনে রেখে গতকাল রোববার পৃথক সংবাদ সম্মেলনের আয়োজন করেন দলের দায়িত্বশীল নেতারা। সেখানে সমাবেশের প্রস্তুতিসহ সার্বিক বিষয় তুলে ধরেন তাঁরা।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক এবং খুলনা-৩ আসনে ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল বলেন, জনসভাকে কেন্দ্র করে খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। ইতিমধ্যে জনসভাস্থলে মঞ্চ নির্মাণ, নিরাপত্তাব্যবস্থা, শৃঙ্খলা রক্ষা ও জনসমাগম নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

যশোরে সমাবেশের প্রস্তুতি নিয়ে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘মানুষের উপস্থিতি বাড়ানোর জন্য আমাদের কোনো নির্দিষ্ট টার্গেট নেই। যাঁরা সমাবেশে আসবেন, তাঁরা ভালোবাসা ও আবেগ থেকেই আসবেন।’

টুঙ্গিপাড়ায় খেলাফত মজলিসের প্রার্থীর প্রচারণায় বাধার অভিযোগ বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে

জামায়াত এই দেশটাকে আফগানিস্তান বানাতে চায়: মির্জা ফখরুল

নরসিংদী-২: গোপনে জামায়াতের পক্ষে প্রচার চালানোর অভিযোগ সারোয়ার তুষারের

প্রথমবার যশোরে তারেক রহমান, জনসভাস্থলে নেতা-কর্মীদের ঢল

মিডিয়ার বড় অংশ একটা পক্ষের দিকে ঝুঁকে গেছে: আখতার হোসেন

২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভায় নেতা-কর্মীদের ঢল

বিভাগের ৩৬ আসন: খুলনায় বিএনপি ভুগতে পারে বিদ্রোহীতে

আট শ পরিবারের সঙ্গে ‘ওয়ান টু ওয়ান’ দেখা করতে চাই: নাহিদ ইসলাম

নারীরা নেতৃত্বে আসতে পারে না, এটা মেনে নিয়েই চলছি: জামায়াতের নেত্রী

টিঅ্যান্ডটি কলোনিতে শামিলা রহমানের উঠান বৈঠক, তারেক রহমানের জন্য চাইলেন ভোট