হোম > রাজনীতি

প্রধানমন্ত্রী তারেক রহমানকে জি এম কাদেরের অভিনন্দন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

প্রধানমন্ত্রী তারেক রহমান ও জি এম কাদের। ফাইল ছবি

বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় তারেক রহমান ও তাঁর মন্ত্রিসভাকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের। তিনি তাঁর অভিনন্দন বার্তায় তারেক রহমানের প্রতি শুভেচ্ছা ও তাঁর সাফল্য কামনা করেছেন।

জি এম কাদের আশা করেন, জনগণ তাঁকে ও তাঁর দলের প্রতি যে দায়িত্বভার দিয়েছে, তা পালন করতে তিনি সর্বতোভাবে সমর্থ হবেন।

জি এম কাদের আশা করেন, তারেক রহমানের নেতৃত্বে দ্রুত দেশের আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠিত হবে। সাংবিধানিক ধারা ফিরে আসবে এবং সংবিধানে বর্ণিত মুক্তিযুদ্ধের চেতনা, মানবাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা, সংখ্যালঘু জনগোষ্ঠী ও ক্ষুদ্র জাতিসত্তার নিরাপত্তা, নারী অধিকারসহ সব সাংবিধানিক অধিকার মানুষ যথাযথভাবে ভোগ করতে পারবে।

আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে মানুষ তার সব রকম আইনি অধিকার ফিরে পাবে।

তিনি আরও আশা করেন, নানান ঘাত-প্রতিঘাতের ভেতর দিয়ে দেশের অর্থনীতির যে ক্ষতি হয়েছে তারেক রহমানের নেতৃত্বে তা আবার পুনঃপ্রতিষ্ঠিত হবে।

সর্বোপরি তিনি তাঁর সুস্বাস্থ্য ও কর্মময় জীবনের জন্য মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করেন।

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে এনসিপির শোকবার্তা

হট্টগোলে পণ্ড যুবদলের জরুরি সভা

ঢাবি নিয়ে ফুয়াদের ‘ঘৃণাপূর্ণ’ বক্তব্যের আইনগত ব্যবস্থার দাবি ছাত্রদলের

জুলাই পদযাত্রার প্রথম দিন কালীগঞ্জ যাচ্ছেন নাহিদ ইসলামসহ এনসিপি নেতারা

অংশগ্রহণমূলক রাজনীতির পরিবেশ গড়ে তোলা জরুরি: আনিসুল ইসলাম মাহমুদ

বিরোধীদলীয় নেতার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

গোপালগঞ্জসহ ছয় জেলাতে হচ্ছে না এনসিপির জুলাই পদযাত্রা, কারণ হিসেবে যা বলছেন নেতারা

অহংকার যে ধ্বংস করতে পারে, তার প্রমাণ সাবেক প্রধানমন্ত্রী: সোহেল তাজ

সোমবার শুরু এনসিপির মাসব্যাপী কর্মসূচি, কালীগঞ্জ থেকে উত্তরে ‘জুলাই পদযাত্রা’

হোটেলের ১২ লাখ টাকা ভাড়া না দেওয়ায় অভিযুক্ত এনসিপি নেতাকে শোকজ