হোম > রাজনীতি

খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: সংগৃহীত

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল সাইয়্যিদ আলী হুসাইনি খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে অংশ নিতে ইরান যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তবে তাঁর সফরসূচি এখনো চূড়ান্ত হয়নি।

এনসিপি সূত্রে জানা গেছে, ঢাকায় অবস্থিত ইরান দূতাবাসে গতকাল মঙ্গলবার ভিসার আবেদন করেন নাসীরুদ্দীন ৷ আজ বুধবার তাঁর আবেদন মঞ্জুর হওয়ার খবর পান তিনি। এখন বিমানের টিকিট করার প্রক্রিয়া চলছে।

একই অনুষ্ঠানে যোগ দিতে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদল ইরান যাচ্ছে। জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের নেতৃত্বে এ প্রতিনিধিদলের অপর সদস্যরা হলেন মো. নুরুল আমীন, ড. মো. কেরামত আলী ও এস এম খালিদুজ্জামান।

কয়েক দশক ধরে ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্বে থাকা আয়াতুল্লাহ আলী খামেনি গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় নিহত হন। ৪ থেকে ৯ জুলাই তেহরান, কোম ও খামেনির জন্মস্থান মাশহাদে তাঁর শেষ বিদায় অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা সাম্প্রতিক ইতিহাসের অন্যতম বৃহৎ জনসমাগম হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গণভোটের রায় না মানায় রাজপথে বিরোধী দল: জামায়াত আমির

৫ আগস্টের মধ্যে জুলাই জাতীয় জাদুঘর খুলে না দিলে জনগণই খুলে নেবে: নাহিদ

এখনো জুলাইয়ের আকাঙ্ক্ষার বাংলাদেশ পাইনি: নাহিদ ইসলাম

হাসানুল হক ইনুর সাজা ন্যায়বিচারের মানদণ্ডে অপর্যাপ্ত: এনসিপি

স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নেওয়ার দায়ে বিএনপিরই ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার

শিক্ষা খাতে বাজেটের ২৫ শতাংশ বরাদ্দের দাবিতে ঢাবিতে গণতান্ত্রিক ছাত্র জোটের বিক্ষোভ

খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধিদল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

জুলাই স্মরণে ৩৬ দিনের কর্মসূচি এনসিপির

অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কার্যক্রম খতিয়ে দেখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর