হোম > রাজনীতি

বগুড়ায় যেসব প্রতিশ্রুতি দিলেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক, বগুড়া থেকে

বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে নির্বাচনী সমাবেশে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। ছবি: আজকের পত্রিকা

ক্ষমতায় গেলে দিনাজপুরের পর এবার বগুড়াকেও সিটি করপোরেশনে রূপান্তর করার প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে বগুড়ায় একটি সরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠারও প্রতিশ্রুতি দেন তিনি।

আজ শনিবার (২৪ জানুয়ারি) বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘আল্লাহ তাআলা আমাদের সরকার গঠনের সুযোগ দিলে বগুড়াকে সিটি করপোরেশনে উন্নীত করা হবে এবং একটি সরকারি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে।’

জামায়াত আমির প্রতিশ্রুতি দেন, গাইবান্ধা ও বগুড়াবাসীর দাবি অনুযায়ী তাঁরা দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণ করবেন।

পাচার করা অর্থ ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে শফিকুর রহমান বলেন, ‘বিগত সাড়ে ১৫ বছরে যেসব টাকা বিদেশে পাচার করা হয়েছে—সে টাকা দেশে এনে আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী উন্নয়ন খাতে ব্যয় করা হবে। দেশবাসীকে কথা দিচ্ছি, আমরা চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়ব ইনশা আল্লাহ।’

জামায়াত আমির যোগ করেন, ‘এমন সিস্টেম ডেভেলপ করা হবে, চোরেরা আর চুরি করতে পারবে না। রাষ্ট্রের টাকা রাষ্ট্রীয় খাতেই ব্যয় করা হবে ইনশা আল্লাহ।’

জামায়াত আমির বলেন, ‘দেশের জনগণ সাক্ষী জামায়াতের নেতা-কর্মীরা চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি করে না। আমাদের হাত পবিত্র। এই পবিত্র হাত দিয়েই আমাদের প্রতিশ্রুত সব ওয়াদা বাস্তবায়ন করা হবে।’

বিএনপির বিজয় সুনিশ্চিত দেখে একটি দল অপপ্রচার করছে: মাহদী আমিন

‘হ্যাঁ’ ভোটের পক্ষে এনপিএ, তবে এই সংসদে উচ্চকক্ষ গঠন চায় না

ভোটকেন্দ্র দখলের চেষ্টা হলে লাঠি হাতে প্রতিহত করতে হবে: নাহিদ ইসলাম

সরকার গঠন করলে ফজর নামাজ পড়েই পরিকল্পনা বাস্তবায়ন শুরু করব: জামায়াত আমির

অতীতের ভুলত্রুটির জন্য তারেক রহমানের দুঃখপ্রকাশ

রাষ্ট্র পরিচালনায় বিএনপির মূলমন্ত্র হবে মহানবীর মহান আদর্শ-ন্যায়পরায়ণতা: তারেক রহমান

ইসি যেন এমন সার্কুলার জারি না করে, যাতে উদ্বেগ সৃষ্টি হয়: জামায়াত

মা-বোনেরা সকালে চুলা না জ্বেলে আগে ভোটকেন্দ্রে যাবেন: মঈন খান

বিএনপি প্রয়োজনে কোয়ালিশন সরকার গঠন করবে: আমীর খসরু

১২ তারিখ গরু-খাসি দিয়ে ভূরিভোজ করে বিজয় উৎসব করব: নুর