হোম > রাজনীতি

নির্বাচনে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি চরমোনাই পীরের

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

নির্বাচনে ভোট গণনায় অনিয়মের অভিযোগ তুলে ধরে বক্তব্য দেন রেজাউল করীম। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বুথ থেকে এজেন্ট বের করে দেওয়া, ভয়ভীতি প্রদর্শন এবং ভোট গণনায় ছলচাতুরীসহ নানা অনিয়মের অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)। তিনি অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার দাবি জানান।

আজ শনিবার দুপুরে রাজধানীর রামপুরার জামিয়া কারিমিয়া অডিটরিয়ামে আয়োজিত ইসলামী আন্দোলন বাংলাদেশের ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী পর্যালোচনা সভা’য় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দলের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ প্রেরিত এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়।

সভায় সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ‘পরপর তিনটি জাতীয় নির্বাচনে সীমাহীন জালিয়াতির ফলে সৃষ্ট স্বৈরতন্ত্র উৎখাতের জন্য চব্বিশে জুলাই গণ-অভ্যুত্থান হয়েছিল। অনেক ত্যাগ-রক্ত ও জীবনের বিনিময়ে স্বৈরাচারকে দেশত্যাগে বাধ্য করা হয়েছিল। আমরা স্বৈরাচারের সাথে চিরতরে স্বৈরতন্ত্রের বিলোপ চেয়েছিলাম। কিন্তু আক্ষেপের বিষয় হলো, ১২ ফেব্রুয়ারি যে নির্বাচন হলো, সেই নির্বাচন ঘিরে ইলেকশন মেকানিজমের অসংখ্য অভিযোগ উঠেছে।’

রেজাউল করীম আরও বলেন, ‘আমরাও আমাদের বিভিন্ন প্রার্থীদের থেকে অভিযোগ পেয়েছি যে অনেক বুথে এজেন্ট বের করে দেওয়া, ভয়ভীতি দেখানো, ভোট গণনায় ছলচাতুরীসহ নানা ধরনের অনিয়ম হয়েছে। নির্বাচনের অনিয়ম রোধে এত রক্ত ও জীবনের পরও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও আগের পুনরাবৃত্তি জাতিকে হতাশ করেছে।’

নির্বাচন কমিশনের প্রতি রেজাউল করীম আহ্বান জানিয়ে বলেন, ‘নির্বাচনের অনিয়ম-সংক্রান্ত সকল অভিযোগ নির্মোহভাবে তদন্ত করতে হবে এবং অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হাতপাখা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীরা, দলের জেলা সভাপতি ও সেক্রেটারিরা সভায় উপস্থিত ছিলেন।

চাঁদাবাজির একটাই সাজা মুচলেকা—সংসদে জামায়াতের এমপি সাইফুল

ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন কমিটি ঘোষণা

মৌলিক সংস্কার করে ক্ষমতায় ভারসাম্য আনতে হবে: শফিকুর রহমান

বিরোধীদলীয় নেতার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জুলাই অভ্যুত্থানের দুই বছর: ১১ দলের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা

বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক সই

স্থানীয় সরকার নির্বাচন: আ.লীগ নিয়ে বিএনপিতে দুই মত

নেতাদের দায়িত্ব পুনর্বণ্টন হচ্ছে এনসিপিতে

ধানমন্ডিতে সাংবাদিকের ওপর হামলা: তদন্ত কমিটির সুপারিশে জামায়াতের ৪ কর্মী বহিষ্কার

বাজেট পাসে সংসদের ভূমিকা রাবার স্ট্যাম্প: জামায়াতের এমপি নাজিবুর