হোম > রাজনীতি

ছয় সিটিতে দলীয় নেতাদের প্রশাসক নিয়োগ গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক: ইসলামী আন্দোলন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ছয় সিটি করপোরেশনে বিএনপির দলীয় ব্যক্তিদের প্রশাসক নিয়োগের প্রতিবাদ জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ সোমবার দলটির যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এক বিবৃতিতে এই প্রতিবাদ জানান।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ স্বাক্ষরিত বিবৃতিতে গাজী আতাউর রহমান বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের সময় মেয়ররা পালিয়ে গেলে সিটি করপোরেশনগুলো নেতৃত্বশূন্য হয়। আমরা তখন দাবি করেছিলাম যে দ্রুত স্থানীয় সরকারের নির্বাচন আয়োজন করা হোক। কিন্তু বিএনপির বিরোধিতায় স্থানীয় সরকার নির্বাচন করা যায়নি। বরং সেখানে প্রশাসক নিয়োগ করা হয়েছিল।’

গাজী আতাউর রহমান বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে সিটি করপোরেশনগুলোয় দলীয় ব্যক্তিদের পুরস্কারস্বরূপ প্রশাসক পদে নিয়োগ দেওয়া হয়েছে। এটা গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক। এর মাধ্যমে দায়হীন ব্যক্তিদের কাছে দেশের সবচেয়ে বড় স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে তুলে দেওয়া হলো।’

মাওলানা গাজী আতাউর রহমান আরও বলেন, ‘যারা নির্বাচনের মাধ্যমে জিতে মেয়র হন তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকেন। নির্বাচিত জনপ্রতিনিধিদের অনুপস্থিতিতে জনপ্রশাসন থেকে প্রশাসক নিয়োগ দেওয়া হলে তাদেরও প্রাতিষ্ঠানিক দায়বদ্ধতা থাকে। কিন্তু এখন যাদেরকে রাজনৈতিকভাবে প্রশাসক নিয়োগ দেওয়া হলো তাদের দায়বদ্ধতা কার কাছে? কেবলই দলের কাছে? দলের প্রতি তাদের আনুগত্যের পুরস্কার হিসেবে জনগণের প্রতিষ্ঠানকে কেন তাদের হাতে তুলে দেওয়া হবে?’

ইসলামী আন্দোলন বাংলাদেশের এই নেতা বলেন, ‘আমরা জোর দাবি করছি যে ছয়টি সিটি করপোরেশনে যাদের নিয়োগ দেওয়া হয়েছে তা বাতিল করে দ্রুততার সাথে সিটি করপোরেশনের নির্বাচন আয়োজন করুন। স্থানীয় সরকারের সবচেয়ে বড় প্রতিষ্ঠানকে কোনো দলের আনুগত্যের প্রাইজ পোস্ট হতে দেওয়া যায় না।’

ভোটের অঙ্ক দেখে স্থানীয় নির্বাচন দেওয়ার সাহস পাচ্ছে না সরকারি দল: আসিফ মাহমুদ

ছয় সিটিতে দলীয় ব্যক্তিদের প্রশাসক নিয়োগে জামায়াতের প্রতিবাদ

ঢাকা দক্ষিণ সিটির মেয়র নির্বাচন করবেন ইশরাক হোসেন

‘কই? লীগ তো দোকান খোলা শুরু করছে’— হাসনাতকে পাটওয়ারী

এনসিপির নেতা-কর্মীদের ফ্রি কোর্স করাতে চান মেঘনা আলম

বিএনপি কার্যালয়ের নীরবতা ভাঙলেন মির্জা ফখরুল

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি

এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনে আদীব-সিফাতের নেতৃত্বে কমিটি

যাত্রাবাড়ীতে লেগুনাচালক হত্যায় নিন্দা, জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের

চাঁদাবাজবিরোধী আন্দোলন এখন সময়ের দাবি: জামায়াত আমির