হোম > রাজনীতি

জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নেতৃত্বে যাঁরা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

২০২৬–২৮ কার্যকালের জন্য কেন্দ্রীয় কমিটি গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর মাধ্যমে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল, নির্বাহী পরিষদ, কর্মপরিষদ ও দলীয় অভ্যন্তরীণ নির্বাচন কমিটির নেতৃবৃন্দ নির্বাচিত করেছে দলটি। আজ শুক্রবার দলের আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে মজলিশে শুরার এক জরুরি বৈঠকে এ নেতৃত্ব নির্বাচন করা হয়।

দলটির প্রচার বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬–২৮ মেয়াদের জন্য নায়েবে আমির হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন এ টি এম আজহারুল ইসলাম, অধ্যাপক মুজিবুর রহমান, সৈয়দ আবদুল্লাহ মো. তাহের ও আ ন ম শামসুল ইসলাম। এ ছাড়া মিয়া গোলাম পরওয়ার পুনরায় সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন।

সহকারী সেক্রেটারি জেনারেল হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন এ টি এম মা’ছুম, রফিকুল ইসলাম খান, ড. হামিদুর রহমান আযাদ, আবদুল হালিম, মুযাহিদুল হোসাইন হেলাল, মুহাম্মদ শাহজাহান ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

জামায়াত আরও জানায়, নতুন মেয়াদের জন্য ২১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও ৮৮ সদস্যের কেন্দ্রীয় কর্মপরিষদ গঠন করা হয়েছে। কেন্দ্রীয় মজলিশে শুরায় জাতীয় পর্যায়ে নির্বাচিত সদস্য রয়েছেন ৫৯ জন, যার মধ্যে নারী সদস্য ১৭ জন। পাশাপাশি ৫ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাচন কমিশনও গঠন করা হয়েছে।

উল্লেখ্য, গত বছর জামায়াতে ইসলামীর আমির হিসেবে ২০২৬-২৮ সেশনের জন্য পুনরায় নির্বাচিত হন ডা. শফিকুর রহমান। এই নিয়ে টানা তৃতীয়বারের জন্য আমিরের দায়িত্ব পান তিনি।

জার্মান সংসদের উচ্চপর্যায়ের কমিটির বৈঠকে জামায়াত

বিদেশে গভর্নর-ভিসি প্রিন্সটনের পিএইচডিধারী, দেশে দলীয় ব্যক্তি: সংসদে রুমিন ফারহানা

মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ধন্যবাদ জানালেন রুমিন ফারহানা

সংকট বিএনপি তৈরি করেছে, সমাধানও তাদের করতে হবে: গোলাম পরওয়ার

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের পাঁচ দিনের কর্মসূচি

‘ওপরের নির্দেশে’ নারী গ্রেপ্তারের অভিযোগ তুলে সংসদে জামায়াতের ক্ষোভ, আজই মুক্তির আলটিমেটাম

স্বাস্থ্য পরীক্ষার জন্য সস্ত্রীক সিঙ্গাপুরে গেলেন মির্জা ফখরুল

বিবি সাওদাকে গ্রেপ্তার সরকারের অগণতান্ত্রিক আচরণের বহিঃপ্রকাশ: জামায়াতে ইসলামী

সংসদ মানুক আর না-মানুক, গণভোটের রায় আদায় করেই ছাড়ব : জামায়াত আমির

চব্বিশের অর্জন রক্ষা না করলে ২৬-২৭ সালে আরেকটি অভ্যুত্থানের ইঙ্গিত আসিফের