হোম > রাজনীতি

২৪ ঘণ্টার মধ্যে সংসদ ভেঙে দেওয়ার আহ্বান বিএনপির 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অবিলম্বে সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তী সরকার গঠনের জন্য রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ মঙ্গলবার এই আহ্বান জানিয়েছেন। 

আজ মঙ্গলবার সকালে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এ আহ্বান জানান। এর আগে উদ্ভূত পরিস্থিতি নিয়ে বৈঠক করেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। 

রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে ফখরুল বলেন, ‘আমরা আশা করব, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আপনি সংসদ ভেঙে দেবেন। অন্যথায় দেশে একটি রাজনৈতিক শূন্যতা তৈরি হতে পারে।’ 

পরিবর্তিত পরিস্থিতিতে সংযত থাকতে দলীয় নেতা-কর্মীসহ দেশবাসীকে আহ্বান জানান বিএনপির মহাসচিব। এ সময় সহিংসতাকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান তিনি। 

সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব বলেন, ‘এখন প্রতিহিংসা-প্রতিশোধের কোনো স্থান নেই। এখন জনগণকে সংগঠিত করে অর্জিত স্বাধীনতাকে সংহত করার সময়। এখনো যাঁরা বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিশোধমূলকভাবে অগ্নিসংযোগ করছেন, লুটপাট করছেন, বাড়ি ঘরে হামলা করছেন, দয়া করে অবিলম্বে এই মুহূর্ত থেকে বন্ধ করুন। যাঁরা এটা করছেন, তাঁরা কেউই এই আন্দোলনের লোক নন। যাঁরা আন্দোলনের বিরোধিতা করেছেন, তাঁরাই এসব কাজ করছেন। দলের নেতা-কর্মীদের এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাচ্ছি।’ 

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

গুম হওয়া ছাত্রদল নেতা সোহেলের ছেলে শিহাবের সাফল্যে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

মানুষের আয় বৃদ্ধি না করে তার ওপর ব্যয় চাপিয়ে দেওয়া হচ্ছে: জামায়াত আমির

শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে ফিরলে ‘ঘুষ, তদবির-বাণিজ্য’ বাড়বে: ছাত্রপক্ষ

জ্বালানি নিরাপত্তা মাফিয়াদের হাতে তুলে দেওয়ার চক্রান্ত রুখে দেওয়া হবে: এনসিপি

বিএনপি ক্ষমতায় গিয়ে জাতির সঙ্গে প্রতারণা শুরু করেছে: জামায়াতের আমির

রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের পক্ষে মনোনয়ন ফরম নিল জামায়াত জোট

আজ গাইবান্ধায় যাচ্ছেন জামায়াত আমির

সরকার সব প্রতিষ্ঠানে রাজনীতিকরণ করছে: জামায়াত আমির

রাষ্ট্রপতি নির্বাচন: ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত