হোম > রাজনীতি

কৃষক দলের কেন্দ্রীয় দুই নেতাকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির দুই নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ বুধবার সংগঠনটির দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।

অব্যাহতি পাওয়ারা হলেন-সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক মনিরুল ইসলাম রয়েল এবং হাজী সাখাওয়াত হোসেন নান্নু।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয়তাবাদী কৃষক দল-কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

আজ বুধবার (২৮ সেপ্টেম্বর) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: প্রচারণা শেষ আজই, বিজিবি মোতায়েন

পরাজিত শক্তির সঙ্গে আঁতাত করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা জনগণ মেনে নেবে না: রিজভী

এনসিপির ডায়াস্পোরা উপকমিটির প্রধান আসিফ মাহমুদ, উপপ্রধান মনিরা শারমিন

মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান

গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি দায়িত্বশীলতাও জরুরি: রিজভী

‘বিরোধী দলে থাকতেই কবর দিতে বাধা দিচ্ছেন, রাষ্ট্রের ক্ষমতায় গেলে কী করবেন?’

সরকার ভারতের সঙ্গে গোপন আঁতাত করেছে: নাহিদ ইসলাম

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন, সেনা মোতায়েন চায় জামায়াত

সীমান্ত দিয়ে টাকা ঢোকা ঠেকাতে পারেন না কেন—সরকারকে প্রশ্ন জামায়াত আমিরের

ডা. মাহমুদা মিতুর নেতৃত্বে জাতীয় নারীশক্তির নতুন আংশিক কমিটি ঘোষণা