হোম > রাজনীতি

‘তোরা যে যা বলিস ভাই, আমার ক্ষমতার হরিণ চাই’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আওয়ামী লীগের ক্ষমতায় থাকা প্রসঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘তোরা যে যা বলিস ভাই, আমার ক্ষমতার হরিণ চাই’ নীতির মতো। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও স্থায়ী মুক্তির দাবিতে ডক্টরস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ড্যাব) আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, দেশে দেশে প্রতিটি মানুষের মানবাধিকার সংরক্ষণের জন্য জাতিসংঘ প্রতিবছর মানবাধিকার দিবস পালন করে মানুষকে মানবাধিকারে উদ্বুদ্ধ করার জন্য। আর বাংলাদেশ সরকারের নীতি হলো, ‘তোরা যে যা বলিস ভাই, আমার ক্ষমতার হরিণ চাই’। যার টার্গেট হলো, তার বিরুদ্ধে যেন কোনো  আওয়াজ না হয় এবং যেন কেউ কথা বলতে না পারে। জাতিসংঘ, বিশ্বের নাগরিক সমাজ, সুশীল সমাজ কে কী বলল তাতে এই সরকারের কিছু যায় আসে না। তার যায় আসে একটই যে, তাকে ক্ষমতায় থাকতে হবে।’

তথ্যমন্ত্রীর উদ্দেশে রিজভী বলেন, ‘আপনি যে বলেন প্রধানমন্ত্রীর কাছ থেকে বিএনপির নেতাকর্মীদের শিক্ষা নেওয়া উচিত, সেই শিক্ষার বিপরীত শিক্ষা বিএনপির নেতাকর্মীরা নেবে। প্রধানমন্ত্রীর শিক্ষা নিলে তো সন্ত্রাসী হতে হবে, বিশ্বজিৎ হত্যার আদেশ আসবে, কীভাবে গুম করতে হয় সেটা আমাকে শিখতে হবে।’

আইনমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অনুগত আইনমন্ত্রী আখ্যা দিয়ে তিনি আরও বলেন, বর্তমানে দেশে যে প্রক্রিয়া চলছে, সেটা কোনো আইনি প্রক্রিয়া নয়, বরং সেটা শেখ হাসিনার প্রক্রিয়া। আইনমন্ত্রী বলেছেন, জিয়াউর রহমানের আইনি প্রক্রিয়ায় দেশ চলবে না। আজ যদি জিয়াউর রহমানের আইনি প্রক্রিয়া দেশে থাকত, তাহলে দেশে বিচারবহির্ভূত হত্যা, রক্তপাত আর জনপদে জনপদে নৈরাজ্যের ভয়াল অন্ধকার তৈরি হতো না।

জুলাই শহীদ রাকিবের পরিবারের সঙ্গে নাহিদের ইফতার

১০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করলেন ইশরাক হোসেন

দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: জামায়াত আমির

মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার-সেহরির ব্যবস্থা করলেন জাইমা রহমান

হাসিনাসহ সব ফাঁসির আসামিকে দেশে এনে শাস্তি দিতে হবে: সরকারকে আখতার

এনসিপির আইনজীবী সংগঠন থেকে নাজমুস সাকিব স্থায়ী বহিষ্কার

সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হলেন শায়রুল কবির খান

তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক সরকার ‘মন্দের ভালো’: জাসদ (ইনু)

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের