হোম > রাজনীতি

ছাত্রলীগের নেতা-কর্মীদের স্লোগানে মুখরিত সোহরাওয়ার্দী উদ্যান 

ঢাবি প্রতিনিধি

দীর্ঘ সাড়ে চার বছর পর আজ মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলন। সম্মেলনে যোগ দিতে বিভিন্ন জায়গা থেকে ছাত্রলীগের নেতা-কর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে এসে জড়ো হয়েছেন। নেতা-কর্মীদের স্লোগানে স্লোগানে মুখর হয়ে উঠেছে সোহরাওয়ার্দী উদ্যানসহ আশপাশের এলাকা। 

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি সম্মেলনের উদ্বোধন করেছেন। জাতীয় পতাকা, ছাত্রলীগের পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মাধ্যমে সম্মেলন শুরু হয়েছে। 

আবরার হোসেন নামে কুমিল্লা মহানগর শাখা ছাত্রলীগের এক কর্মী বলেন, ‘যখন থেকে সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে, তখন থেকে মুখিয়ে ছিলাম কবে সম্মেলন শুরু হবে। আজ সেই প্রতীক্ষিত দিন। শেখ হাসিনা উপস্থিত থাকবেন, তাঁকে সরাসরি দেখার সুযোগ হবে; এটাই আমার জন্য পরম পাওয়া।’ 

আয়েশা ফেরদৌসী নামের ইডেন কলেজ ছাত্রলীগের এক কর্মী বলেন, ‘সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব আসবে, তাই এটা আমাদের জন্য খুশির দিন। আশা করি দক্ষ সংগঠকের হাতে ছাত্রলীগের দায়িত্ব আসবে।’ 

সাতক্ষীরা জেলা ছাত্রলীগের কর্মী সাখাওয়াত হোসেন বলেন, ‘সাতক্ষীরা থেকে আমি এসেছি সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি ঢাকা শহরের গুরুত্বপূর্ণ স্পটগুলো ঘুরে দেখব।’ 

আরো পড়ুন: 

বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষণ কমিটির পূজামণ্ডপ পরিদর্শন

দেশবাসী তাকিয়ে আছে কবে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবেন: নাহিদ ইসলাম

বাংলাদেশি জাতীয়তাবাদে সব সম্প্রদায়ের স্থান সংরক্ষিত: রিজভী

আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতায় ইশরাককে অস্ত্র হাতে নিতে হয়েছে: আখতার হোসেন

স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার বলি হতে হবে ইশরাকদের: হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্ট

দলকে বিব্রত না করতেই পদত্যাগ, মেয়র নির্বাচন করতে প্রস্তুত: ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছি: ইশরাক হোসেন

প্রেসক্লাবে এসে পদত্যাগের ঘোষণা দিলেন ইশরাক হোসেন

আজ দুপুরেই পদত্যাগের ঘোষণা, এরপর কী করবেন সেটিও ফেসবুকে জানালেন ইশরাক

পদত্যাগের বিষয়ে ফেসবুক পোস্টে জানালেন ইশরাক হোসেন