হোম > রাজনীতি

ভোটার নিবন্ধন ও এনআইডি পাওয়ার প্রক্রিয়া সারলেন তারেক রহমান ও জাইমা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ভোটার নিবন্ধন ও এনআইডি পাওয়ার প্রক্রিয়া সম্পন্ন করলেন তারেক রহমান। ছবি: আজকের পত্রিকা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার প্রক্রিয়া সম্পন্ন করেছেন। তাঁর মেয়ে জাইমা রহমানও দুই প্রক্রিয়া সম্পন্ন করেছেন।

আজ শনিবার আগারগাঁওয়ের নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রথমে জাইমা রহমান এবং পরে তারেক রহমান ভোটার নিবন্ধন ও এনআইডি পাওয়ার প্রক্রিয়া সম্পন্ন করেন।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম এ এস এম হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।

ভোটার হওয়ার বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, তারেক রহমান ও জাইমা রহমানের ভোটার হওয়ার নথি আগামীকাল রোববার কমিশনে উপস্থাপন করা হবে। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজ শনিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান সচিব।

সচিব আরও বলেন, ‘তারেক রহমান ও তাঁর মেয়ে জাইমা রহমান গুলশান এলাকায় ১৯ নম্বর ওয়ার্ডে ভোটার হওয়ার নিবন্ধন সম্পন্ন করেছেন। আজকেই হয়তো তাদের এনআইডি নম্বর দেওয়া হবে। কিন্তু তফসিল ঘোষণার পর ভোটার হওয়ার জন্য কমিশনের অনুমোদন প্রয়োজন হয়। তাই আগামীকাল তাদের ভোটার হওয়ার নথি কমিশনে উপস্থাপন করা হবে।’

আওয়াজসর্বস্ব প্রতারণামূলক বাজেট: এনসিপি

আমরা মাঠে গিয়ে ‘মব’ করতে পারব না: নাসীরুদ্দীন পাটওয়ারী

ভঙ্গুর অর্থনীতিকে দিশা দেখানোর মতো বাজেট হয়নি: নাহিদ

বাজেটে এত বড় ছাড় আগে দেখতে পাইনি: মির্জা ফখরুল

স্বল্পোন্নত থেকে উন্নত দেশে উত্তরণের পথে চূড়ান্ত বাধা এই বাজেট: গোলাম পরওয়ার

এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে যুক্ত হলেন ৬ নেতা

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত মোটেই সঠিক হয়নি: শফিকুর রহমান

ট্যাক্স-নির্ভর বাজেট হয়ে গেছে: জামায়াত নেতা তাহের

এত রাজস্ব আদায় এই সরকারের পক্ষে সম্ভব না: নাহিদ ইসলাম

দলীয় কর্মীদের লুটপাটের জন্য বাজেটের আকার বৃদ্ধি করা হয়েছে: হামিদুর রহমান আযাদ