হোম > রাজনীতি

সরকার দুর্বল হয়ে গেছে, তাই দমনের নীতি গ্রহণ করেছে: রিজভী 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সরকার দুর্বল হয়ে গেছে বলে দমনের নীতি গ্রহণ করেছে—এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। 

আজ বুধবার রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন। জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করে সংগঠনটি।

নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে রিজভী বলেন, ‘গতকাল মঙ্গলবার থেকে আজকের সমাবেশ উপলক্ষে বেশ কিছু নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা এর ধিক্কার জানাই। গণতান্ত্রিক সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম দমন করা যায় না। সত্য ও ন্যায়ের সংগ্রাম সব সময় বিজয়ী হয়, হয়তো কিছুদিন কষ্ট হয়।’

বিএনপির এই নেতা বলেন, ‘আমাদের নীতি ও আদর্শ গণতন্ত্র ফেরানো, মানুষের অধিকার বাক্‌স্বাধীনতা ফেরানো। সেই জন্য আমরা লড়াই করছি। আমাদের লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছেন দেশনেত্রী খালেদা জিয়া। এ কারণে তাঁর ওপর এত নিপীড়ন-নির্যাতন। কিন্তু খালেদা জিয়া তাঁর লক্ষ্য থাকে বিচ্যুত হননি, তিনি আপসহীন। এটাই আমাদের প্রেরণার উৎস।’

রুহুল কবির রিজভী বলেন, ‘গণতান্ত্রিক আন্দোলনে বিএনপি চ্যাম্পিয়ন, নেতারা চ্যাম্পিয়ন।’

চলমান গণতান্ত্রিক আন্দোলনে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ উল্লেখ করে রিজভী বলেন, ‘এই আন্দোলনে বিএনপি জয়লাভ করবে, দেশের মানুষ জয়লাভ করবে।’

আজকের জনসমাবেশ উপলক্ষে এ পর্যন্ত ৬০-৭০ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান রিজভী। 

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ফরহাদ হালিম ডোনার, সহপ্রচার সম্পাদক শামিমুর রহমান শামীম, বিএনপির প্রশিক্ষণবিষয়ক সহসম্পাদক মোরশেদ হাসান খান প্রমুখ।

গুরুত্বপূর্ণ সংস্কার অকার্যকর না করার আহ্বান শিশির মনিরের

ইলিয়াস আলী কোথায়—সংসদে জানতে চাইলেন তাঁর স্ত্রী

সংরক্ষিত নারী আসনের ভোটে জোটে যাবেন না রুমিন ফারহানা

আর কত মানুষ মরলে সড়কমন্ত্রী অস্বস্তি বোধ করবেন—জামায়াত এমপির প্রশ্ন

ফেসবুকে পোস্ট দিয়ে ছাত্রশক্তির সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

৬ মাসের মধ্যে সব স্থানীয় সরকার নির্বাচনসহ ৫ দাবি এনসিপির

জেন-জিরা বাহাত্তরের সংবিধান চায় না: হান্নান মাসউদ

পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা

ওমরাহ পালনে সৌদি আরব যাচ্ছেন নাহিদ ইসলাম

সিটি করপোরেশন নির্বাচনে এনসিপির প্রার্থী ঘোষণা আজ