হোম > রাজনীতি

লন্ডনের পথে জুবাইদা, ফিরবেন তারেক ও জাইমাকে নিয়ে

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জুবাইদা রহমান। ছবি: আজকের পত্রিকা

লন্ডনের পথে রওনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। আজ শনিবার সকাল সাড়ে ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে যাত্রা করেন তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন এই তথ্য জানান।

রুমন আরও বলেন, ‘ভাবি (জুবাইদা রহমান) লন্ডন ফিরে গেছেন। তারেক রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরবেন।’

৫ ডিসেম্বর লন্ডন থেকে ঢাকায় আসেন জুবাইদা রহমান। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সদস্য হিসেবে সার্বক্ষণিক চিকিৎসার তদারকি করেছেন তিনি।

সরকার একদলীয় শাসনের দিকে ধাবিত হচ্ছে: জামায়াত আমির

১৮ আইন কর্মকর্তার পদত্যাগকে স্টান্টবাজি বলছে বিএনপি

বিচার করুন, না হয় যাওয়ার পথ খুঁজুন: সরকারের উদ্দেশে জামায়াত আমির

আওয়ামী লীগের বিচার দাবিতে এনসিপির বিক্ষোভ মিছিল

বিচার নিশ্চিত না হলে সরকার ৫ বছর পূর্ণ করতে পারবে না: নাহিদ ইসলাম

সাংবাদিকের ওপর হামলা: তদন্তে জামায়াতের কমিটি

বহিরাগতদের উসকানিতে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে: জামায়াত

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জামায়াত ভিন্নমত সহ্য করতে পারে না: ছাত্রদল

ফ্যাসিবাদের উঁকি দেওয়ার চেষ্টা প্রতিহত করা হবে: রিজভী