হোম > রাজনীতি

ছাত্রলীগ কর্মীদের বিবাদ মীমাংসা করতে গিয়ে আহত জয়-লেখক   

ঢাবি প্রতিনিধি

ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকা কলেজ ছাত্রলীগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্‌দীন হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি হয়। সমাবেশের জায়গা দখল নিয়ে এ ঘটনা ঘটে। এ সময় মীমাংসা করতে গিয়ে আঘাত পান ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। এরপর সেখানে গিয়ে আঘাত পান সভাপতি আল নাহিয়ান জয়ও।

আজ মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এ ঘটনা ঘটে।  

এদিকে সংঘর্ষের একপর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা লেখক ভট্টাচার্যকে হেলমেট পরিয়ে গাড়িতে করে স্থান ত্যাগ করেন। তবে খুব বেশি আঘাত পাননি জয়। 

 

প্রত্যক্ষদর্শীর বরাতে জানা যায়, বটতলার নিচে আগে এসে অবস্থান নেয় ঢাকা কলেজ ছাত্রলীগ। পরে সেখানে মিছিল নিয়ে জসীমউদ্‌দীন হল ছাত্রলীগের নেতাকর্মীরা আসেন। একপর্যায়ে তাঁদের মধ্যে হাতাহাতি শুরু হয়। মারামারি থামাতে মঞ্চ থেকে বটতলার নিচে যান সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। হাতাহাতি মারামারিতে পরিণত নয়। ইট, চেয়ার, বাঁশ ছোড়াছুড়ি হয়। এতে সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যসহ ১০ জনের অধিক আহত হন ৷ আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। 

সরকার কর্তৃত্ববাদী শাসনের দিকে যাওয়ার সব আয়োজন পূর্ণ করেছে: জামায়াত আমির

বিশৃঙ্খলা সৃষ্টিতে পার্শ্ববর্তী দেশের উসকানি টের পাওয়া যায়: রিজভী

পদত্যাগের বিষয়ে ফেসবুক পোস্টে যা বললেন সামান্তা শারমিন

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

শ্রমিক আন্দোলন ঘিরে নাশকতার আশঙ্কা, নিরপেক্ষ তদন্তের দাবি জামায়াতের

শ্রমিকের ন্যায্য মজুরি নির্ধারণ করবে সরকার: মাহদী আমিন

সাদেক হোসেন খোকা ছিলেন রাজপথের খাঁটি যোদ্ধা: মির্জা আব্বাস

ঢাকা মহানগর উত্তর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি আসছে শিগগির

নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগ স্বাধীন তদন্তের দাবি

পোশাকশ্রমিকদের ন্যায্য পাওনা নিশ্চিতে দ্রুত সিদ্ধান্ত নিন: জামায়াত আমির