হোম > রাজনীতি

এনসিপি নেত্রী মনিরা শারমিনের প্রার্থিতা নিয়ে রুল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

এনসিপি নেত্রী মনিরা শারমীন। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত জোটের প্রার্থী ও এনসিপি নেত্রী মনিরা শারমিনের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মনিরা শারমিনের করা রিটের পরিপ্রেক্ষিতে আজ বুধবার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ এই রুল জারি করেন।

আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী আহসানুল করীম, মোহাম্মদ হোসেন লিপু ও মুজাহিদুল ইসলাম শাহীন।

মনিরা শারমিন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি ব্যাংকের কর্মকর্তার চাকরি ছাড়ার পর তিন বছর পূর্ণ না হওয়ার কারণ দেখিয়ে গত ২৩ এপ্রিল রিটার্নিং কর্মকর্তা তাঁর মনোনয়নপত্র বাতিল করেন। পরবর্তীতে নির্বাচন কমিশনে আপিল করলে তা খারিজ হয়। এরপর হাইকোর্টের রিট করেন তিনি।

আদেশের পর মনিরা শারমিন সাংবাদিকদের বলেন, ‘আমরা সবাই বলছি তরুণদের রাজনীতিতে আসতে হবে। এ রকম যদি হয় যে, আমলাদের আটকানোর প্রয়োজন বা আইজিপিদের বা গুরুত্বপূর্ণ পদধারী, যাঁরা সত্যিকার অর্থেই প্রভাব বিস্তার করতে পারে, রাষ্ট্রের বিভিন্ন জায়গায় তাদের আটকান। কিন্তু যাঁরা আসলে এই ধরনের নিরীহ চাকরিতে ছিল, তাদের আটকানো মনে হয় না খুব সংগত বিষয়।’

বিচার করুন, না হয় যাওয়ার পথ খুঁজুন: সরকারের উদ্দেশে জামায়াত আমির

আওয়ামী লীগের বিচার দাবিতে এনসিপির বিক্ষোভ মিছিল

বিচার নিশ্চিত না হলে সরকার ৫ বছর পূর্ণ করতে পারবে না: নাহিদ ইসলাম

সাংবাদিকের ওপর হামলা: তদন্তে জামায়াতের কমিটি

বহিরাগতদের উসকানিতে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে: জামায়াত

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জামায়াত ভিন্নমত সহ্য করতে পারে না: ছাত্রদল

ফ্যাসিবাদের উঁকি দেওয়ার চেষ্টা প্রতিহত করা হবে: রিজভী

মঙ্গলবার সারা দেশে প্রতিবাদ মিছিল করবে যুবদল

মঙ্গলবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির