হোম > রাজনীতি

মেলবোর্নে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার মেলবোর্নে স্থানীয় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (২ নভেম্বর) মেলবোর্নের একটি রেস্তোরাঁয় আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভিক্টোরিয়া বিএনপির আহ্বায়ক আরিফ খান। সভা পরিচালনা করেন সদস্যসচিব আশিক মালিক বিপুল।

সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা সদস্য বিলকিস ইসলাম। বিশেষ অতিথি অস্ট্রেলিয়া বিএনপির সভাপতি এ এফ এম তাওহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ হায়দার আলী ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মোহাম্মদ ফেরদৌস অমি।

সভায় বক্তব্য দেন ভিক্টোরিয়া বিএনপির উপদেষ্টা খন্দকার হক মিলন, যুগ্ম আহ্বায়ক মো. ওমর ফারুক, আল আমিন মাসুম খান ও দেওয়ান মামুন, সদস্য রাশিদুল আমিন, কমিউনিটি ব্যক্তিত্ব মোশাররফ হোসেন রেহান, ভিক্টোরিয়া স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রহমত উল ইসলাম, সদস্যসচিব সাদমান অংকন প্রমুখ।

সভায় বক্তারা ৭ নভেম্বরের বিপ্লব-পরবর্তী সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিভিন্ন ঐতিহাসিক পদক্ষেপের কথা তুলে ধরেন। তাঁরা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দিশেহারা জাতিকে আত্মবিশ্বাসী করে তুলেছিলেন। বাংলাদেশকে একটি স্বনির্ভর, সুখী ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে তিনি ক্ষমতার বিকেন্দ্রীকরণ, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং গ্রামীণ উন্নয়নের নতুন ভিত্তি রচনা করেন। তাঁর এসব উদ্যোগের সুফল দেশের বিভিন্ন ক্ষেত্রে এখনো দৃশ্যমান।

৩ দিনের মধ্যে নতুন বেতনকাঠামো ও শ্রমমন্ত্রীর পদত্যাগ দাবি শ্রমিক শক্তির

বিরোধীদলীয় নেতার সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের সাক্ষাৎ

বিরোধী দলের কণ্ঠ রোধের চেষ্টা হলে প্রতিহত করা হবে: জামায়াত আমির

নাহিদ ইসলামের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

এলপিজির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি জনজীবনে নতুন সংকট সৃষ্টি করবে: জামায়াত

এনসিপির স্পোর্টস উইংয়ের আত্মপ্রকাশ, নেতৃত্বে ফাহিম-নাজমুল

দেশে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: রুহুল কবির রিজভী

ভারত পানি না দিলে ভারতীয় পণ্য, করিডর ও ট্রানজিট বন্ধ করতে হবে: নাহিদ ইসলাম

ঢাকা মহানগর উত্তর বিএনপির দুই সদস্যের আহ্বায়ক কমিটি

বিএনপি জাতির জন্য আপদ, এই আপদ সরাতে হবে: এ টি এম আজহার