হোম > রাজনীতি

২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভায় নেতা-কর্মীদের ঢল

নিজস্ব প্রতিবেদক, খুলনা 

খালিশপুর প্রভাতী স্কুল মাঠে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে জনতার ঢল নেমেছে। ছবি: আজকের পত্রিকা

খুলনার খালিশপুর প্রভাতী স্কুল মাঠে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে নেতা-কর্মীদের ঢল নেমেছে। খণ্ড খণ্ড মিছিল নিয়ে সকাল থেকেই সমাবেশস্থলে আসতে শুরু করেছেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। দীর্ঘ ২২ বছর পর খুলনায় গেলেন তারেক রহমান।

আজ সোমবার দুপুর ১২টায় জনসভা শুরু হওয়ার কথা রয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। জনসভা শেষে তিনি যশোরে আরেকটি জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে।

তারেক রহমানের খুলনায় আগমনকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। তিন স্তরের নিরাপত্তার অংশ হিসেবে রোববার রাত থেকেই খালিশপুর এলাকার বিভিন্ন সড়ক ও মোড়ে পুলিশ সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে।

আজ ভোর থেকেই খুলনা ছাড়াও বাগেরহাট ও সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। প্রভাতী স্কুল মাঠে নির্মিত মঞ্চের নিরাপত্তা নিশ্চিত করতে রাতভর নেতা-কর্মীরা অবস্থান করেন।

এদিকে সাতক্ষীরা ও বাগেরহাটসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানকে একনজর দেখার আশায় বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন। মাঠের এক পাশে পুরুষ এবং অন্য পাশে নারীদের বসার জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে।

বিএনপি খুলনা মহানগর মিডিয়া সেলের আহ্বায়ক মিজানুর রহমান মিল্টন বলেন, জনসভাকে কেন্দ্র করে জনতার ঢল নেমেছে। তিনি জানান, দুপুর ১২টার মধ্যে তারেক রহমান সমাবেশস্থলে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

টুঙ্গিপাড়ায় খেলাফত মজলিসের প্রার্থীর প্রচারণায় বাধার অভিযোগ বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে

জামায়াত এই দেশটাকে আফগানিস্তান বানাতে চায়: মির্জা ফখরুল

নরসিংদী-২: গোপনে জামায়াতের পক্ষে প্রচার চালানোর অভিযোগ সারোয়ার তুষারের

প্রথমবার যশোরে তারেক রহমান, জনসভাস্থলে নেতা-কর্মীদের ঢল

মিডিয়ার বড় অংশ একটা পক্ষের দিকে ঝুঁকে গেছে: আখতার হোসেন

বিভাগের ৩৬ আসন: খুলনায় বিএনপি ভুগতে পারে বিদ্রোহীতে

খুলনা ও যশোরে আজ জনসভা করবেন তারেক রহমান

আট শ পরিবারের সঙ্গে ‘ওয়ান টু ওয়ান’ দেখা করতে চাই: নাহিদ ইসলাম

নারীরা নেতৃত্বে আসতে পারে না, এটা মেনে নিয়েই চলছি: জামায়াতের নেত্রী

টিঅ্যান্ডটি কলোনিতে শামিলা রহমানের উঠান বৈঠক, তারেক রহমানের জন্য চাইলেন ভোট