হোম > রাজনীতি

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। ফাইল ছবি

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী ও বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ সোমবার এক শোকবার্তায় তিনি বলেন, বাংলাদেশের শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন মুস্তাফা মনোয়ার। বিশেষ করে চিত্রকলা এবং শিশুতোষ সৃজনশীল অনুষ্ঠান নির্মাণে তাঁর অনন্য ও কিংবদন্তিতুল্য অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি তাঁর সৃজনশীল কর্মের মাধ্যমে দেশের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন।

ডা. শফিকুর রহমান বলেন, মুস্তাফা মনোয়ারের প্রয়াণে দেশের সাংস্কৃতিক অঙ্গনে যে অপূরণীয় ক্ষতি ও শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

শোকবার্তায় জামায়াত আমির মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, স্বজন, অনুসারী ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, যেন শোকসন্তপ্ত পরিবারকে এ কঠিন শোক সইবার ধৈর্য দান করেন।

আরও পড়ুন:

জুলাই স্মরণে ৩৬ দিনের কর্মসূচি এনসিপির

অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কার্যক্রম খতিয়ে দেখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জামায়াত নিষিদ্ধ হলে শূন্যস্থান পূরণ করবে কে—প্রশ্ন আজহারের

চাঁদাবাজির একটাই সাজা মুচলেকা—সংসদে জামায়াতের এমপি সাইফুল

ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন কমিটি ঘোষণা

মৌলিক সংস্কার করে ক্ষমতায় ভারসাম্য আনতে হবে: শফিকুর রহমান

বিরোধীদলীয় নেতার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জুলাই অভ্যুত্থানের দুই বছর: ১১ দলের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা

বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক সই

স্থানীয় সরকার নির্বাচন: আ.লীগ নিয়ে বিএনপিতে দুই মত