হোম > রাজনীতি

চিকিৎসা ব্যয় বাড়ার আশঙ্কা জামায়াত আমিরের

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। ফাইল ছবি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (দ্বিতীয় সংশোধন) বিল সংসদে পাস হলে সাধারণ মানুষের চিকিৎসা ব্যয় বেড়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেছেন, এতে লাভ-ক্ষতির কথা বলা হয়েছে। যখন এখান থেকে আয় করার ইচ্ছা থাকবে, স্বাভাবিকভাবেই চিকিৎসা ব্যয় বাড়বে। বাজেটে জনগণের পকেট খরচ কমানোর পদক্ষেপ নেওয়া হলেও এই বিল তার বিপরীত।

জাতীয় সংসদে আজ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (দ্বিতীয় সংশোধন) বিল-২০২৬ নিয়ে প্রতিবেদন উপস্থাপন করে বিশেষ কমিটির সভাপতি জয়নুল আবেদীন। এরপর পয়েন্ট অব অর্ডারে বিল নিয়ে ওই কথা বলেন বিরোধীদলীয় নেতা।

শফিকুর রহমান আরও বলেন, এ ধরনের কোম্পানি শেয়ার করতে আসলে আগামীতে একটি অসুস্থ প্রতিযোগিতার ঝুঁকি তৈরি হবে। এর মাধ্যমে জনগণের প্রাপ্তির চেয়ে একটি বিশেষ গোষ্ঠীর প্রাপ্তি বেশি হওয়ার আশঙ্কা আছে।

জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, আপনি একজন খ্যাতিমান চিকিৎসক। বিলটি কেবল উপস্থাপিত হয়েছে। বিবেচনার সময় আপনাকে দীর্ঘ সময় দেওয়া হবে, তখন পুঙ্খানুপুঙ্খ আলোচনা করবেন।

অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে ক্ষোভ প্রকাশ করেন সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান। তিনি অভিযোগ করেন, বিশেষ কমিটির সদস্য হওয়া সত্ত্বেও তাঁকে সভার নোটিশ দেওয়া হয়নি। তিনি বলেন, ‘সকাল ১০টায় মিটিং, আর আমাকে মেসেজ দেওয়া হয়েছে ৯টা ১৯ মিনিটে! ১০টা ১৯ মিনিটে সভাপতির পিএস ফোন করে বলেন মিটিং চলছে। গুরুত্বপূর্ণ কমিটির মিটিংয়ের খবর কি মেসেজে হয়? ম্যাজিক জানা না থাকলে এই অল্প সময়ে উপস্থিত হওয়া সম্ভব নয়। আমাকে যথাসময়ে খবর দেওয়া হলো না কেন?’

সংসদ সদস্যের এই অভিযোগের পরিপ্রেক্ষিতে স্পিকার সংশ্লিষ্ট বিশেষ কমিটির সভাপতিকে ভবিষ্যতে সতর্ক হওয়ার নির্দেশ দেন।

সংস্কার বাস্তবায়ন করা না হলে দেশের কোনো পরিবর্তন হবে না: টাঙ্গাইলে নাহিদ ইসলাম

উগ্রবাদী সন্দেহে গ্রেপ্তার আতাউল্লাহকে বহিষ্কার করল এনসিপি

সংসদ প্রাঙ্গণে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদ্‌যাপনের তীব্র নিন্দা হেফাজতের

রাজনীতির প্রধান সংকট গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া: পরওয়ার

জামায়াত আমিরের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, তিস্তা প্রকল্প ও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা

ক্যানসারে আক্রান্ত সন্তান নিয়ে প্রধানমন্ত্রীর কাছে গেলেন ফাতেমা

সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা, তদন্ত কমিটি

এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ: অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জামায়াতের

সাভারে এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ, ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি

শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত বাধা নেই: রুমিন ফারহানা