হোম > রাজনীতি

সংসদ সদস্যদের গোপন ব্যালটে রাষ্ট্রপতি নির্বাচনের পক্ষে গণসংহতি আন্দোলন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সংসদে সদস্যদের গোপন ব্যালটে রাষ্ট্রপতি নির্বাচনে একমত বলে জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি বলেছেন, ‘আমরা যে কথাটা গুরুত্বের সাথে যুক্ত করতে চাই, সেটি হলো গোপন ব্যালটের ভিত্তিতে এ নির্বাচনটা হতে হবে। এ প্রস্তাব আরও অনেকে দিয়েছেন, আমরা এ প্রস্তাবের সাথে একমত।’

আজ বৃহস্পতিবার (১৯ জুন) ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের সংলাপের মুলতবি অধিবেশনের বিরতিতে এ কথা বলেন জোনায়েদ সাকি।

আজকের আলোচনায় সংসদ সদস্যদের গোপন ব্যালটের ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তাবে বেশির ভাগ রাজনৈতিক দল একমত বলে জানান জোনায়েদ সাকি। তিনি বলেন, ‘গোপন ব্যালটে নির্বাচনের প্রশ্নটিতে প্রায় সকলেই একমত। কেউ কেউ বলেছেন দলের (নিজস্ব রাজনৈতিক দল) সাথে একটু আলোচনা করতে হবে।’

রাষ্ট্রপতি নির্বাচনের বিদ্যমান পদ্ধতি পরিবর্তনে বেশির ভাগ রাজনৈতিক দল মত দিয়েছে বলে জানিয়েছেন গণসংহতি আন্দোলনে নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল। তিনি বলেন, ‘এখন এই পরিবর্তনের অগ্রগতি কীভাবে হবে সে বিষয়ে আলোচনা হচ্ছে। গত দুই দিনের আলোচনায় ৭০ অনুচ্ছেদ সংশোধনের যে সিদ্ধান্ত হয়েছে, তাতেই সংসদ সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে তাদের দলের বিপক্ষেও ভোট দিতে পারবেন। ফলে এ বিষয়ে বেশির ভাগ রাজনৈতিক দল মত দিয়েছেন।’

ইরানে মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সিপিবির বিক্ষোভ

অধিকাংশ ‘না’ ভোট লাঙ্গলের: জি এম কাদের

রাষ্ট্রপ্রধানদের হত্যার প্রবণতায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন: জামায়াত আমির

ইসরায়েলের শক্তির উৎস সারা বিশ্বের মানুষ জানে: এ টি এম আজহার

খামেনির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

জাতীয় স্বার্থে আমরা ঐকমত্যে থাকব: সালাহউদ্দিন আহমদ

গতানুগতিক বিরোধী দল হিসেবে সংসদে ফাংশন করতে চাই না: শফিকুর রহমান

নারী-শিশু নির্যাতনের ঘটনা প্রমাণ করে সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে: জামায়াতের মহিলা বিভাগ

যে কারণে শোকজের জবাব দেবেন না ছাত্রদলের হামিম

এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ