হোম > রাজনীতি

নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গেই দায়িত্ব পালন করছে: মির্জা ফখরুল

আজকের পত্রিকা ডেস্ক­

জিয়াউর রহমানের ৯০ তম জন্মদিন উপলক্ষে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের নেতা-কর্মীরা। ছবি: আজকের পত্রিকা

নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গে আগামী জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে—এমন আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘আমরা বিশ্বাস করি, নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গে এই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে।’

আজ সোমবার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৯০তম জন্মদিন উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন বিএনপি মহাসচিব।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচন কমিশন গঠনের সময় কিছু সমস্যা থাকাটা নতুন কিছু নয়। তবে এখন পর্যন্ত বর্তমান কমিশনকে যেভাবে কাজ করতে দেখা গেছে, তাতে তারা মোটামুটি যোগ্যতার সঙ্গেই দায়িত্ব পালন করছে। বিএনপির পক্ষ থেকে যে সমস্যাগুলো চিহ্নিত করা হয়েছে, সেগুলো এরই মধ্যে নির্বাচন কমিশনের সামনে আমরা তুলে ধরেছি।’

বিএনপি মহাসচিব বলেন, ‘একটি উদার ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দলটি আগামী দিনে রাজনৈতিক কার্যক্রম এগিয়ে নেবে।’

প্রধানমন্ত্রীর সঙ্গে এবি পার্টির প্রতিনিধিদলের সাক্ষাৎ

শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতির শিক্ষাগত যোগ্যতা শিথিলের সিদ্ধান্তের নিন্দা এনসিপির

জি এম কাদের ও তার স্ত্রীর সম্পদ বিবরণী চাইল দুদক

দলীয় স্বার্থে স্থানীয় সরকার নির্বাচন পেছানো ফ্যাসিবাদী প্রবণতা: ইসলামী আন্দোলন

শাস্তির বিধান না থাকায় সরকার জুলাই সনদ বাস্তবায়ন আদেশ মানছে না: আখতার হোসেন

সংস্কার প্রস্তাবের আলোকে বিরোধী দল যতটুকু পাবে, ততটুকু চাই: জামায়াত আমির

রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই: জামায়াত নেতা তাহের

জুলাই অভ্যুত্থানে বেনিফিশিয়ারি হয়ে সরকার গঠন করে এখন উল্টো পথে হাঁটছে: গোলাম পরওয়ার

মধ্যরাতে ফেসবুক লাইভে উন্নয়ন কার্যক্রম তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ

জুলাই সনদ বাস্তবায়নের ব্যত্যয় হলে জাতি ক্ষমা করবে না: এ টি এম আজহার