হোম > রাজনীতি

বিদ্যুতের মূল্য বৃদ্ধিতে দুর্নীতিবাজেরা লাভবান হচ্ছে: টুকু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিদ্যুতের মূল্য বৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হলেও কতিপয় দুর্নীতিবাজ লাভবান হচ্ছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

আজ রোববার আসাদ গেটে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে টুকু এমন দাবি করেন। এ সময় বিদ্যুতের মূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবি জানান তিনি। 

টুকু বলেন, ‘দফায় দফায় বিদ্যুতের দাম বাড়িয়ে সরকার গণবিরোধী সিদ্ধান্ত নিয়েছে। বিএনপির আমলে প্রিপেইড মিটারে ১০০ টাকা রিচার্জ করলে ১১০ টাকার বিদ্যুৎ দেওয়া হতো, আর এখন ১০০ টাকা রিচার্জ করলে ৭০ টাকার বিদ্যুৎ দেওয়া হয়। প্রিপেইড মিটার ও কুইক রেন্টালের নামে জনগণের পকেট থেকে টাকা নিয়ে ভোগান্তির সৃষ্টি করা হচ্ছে।’ 

‘বিদ্যুতের মূল্য বাড়ানো জনগণের ওপর কুঠারাঘাত’–এমন মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, ‘সরকার দুর্নীতি ও লুটপাট বন্ধ না করে দ্রব্যমূল্য বৃদ্ধিসহ জনজীবনকে বিপর্যস্ত করে তুলছে। এখান থেকে মুক্তি পেতে দলমত-নির্বিশেষে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই একনায়কতন্ত্র সরকারের পতন ঘটাতে হবে।’

এডিবির পূর্বাভাস: সাড়ে ৪ শতাংশ হতে পারে দেশের প্রবৃদ্ধি

হাসনাত আবদুল্লাহর উপস্থিতিতে এনসিপির জুলাই পদযাত্রার সভামঞ্চে হট্টগোল, হাতাহাতি

চট্টগ্রামে জলাবদ্ধ এলাকা পরিদর্শনে যাবেন জামায়াত আমির

দলীয় স্বার্থে সংবিধান সংশোধনের সুযোগ বন্ধ করতে হবে: ইসলামী আন্দোলন

ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব ছাড়ার ঘোষণা জাবের ও জুমার

জুলাইয়ের বিপক্ষে নানাভাবে বাংলাদেশকে বিষিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে: আখতার হোসেন

৭০ ভাগ মানুষের দেওয়া গণভোট বৃথা যাবে না: শফিকুর রহমান

সন্ত্রাসী কার্যক্রমকে প্রশ্রয় দেয় না যুবদল: আবদুল মোনায়েম মুন্না

সংস্কার বাস্তবায়ন করা না হলে দেশের কোনো পরিবর্তন হবে না: টাঙ্গাইলে নাহিদ ইসলাম

উগ্রবাদী সন্দেহে গ্রেপ্তার আতাউল্লাহকে বহিষ্কার করল এনসিপি