হোম > রাজনীতি

নির্বাচনে দেরি করতে চাওয়া ব্যক্তিরা অভ্যুত্থানের সঙ্গে বেইমানি করছে: আহমেদ আযম

টাঙ্গাইল প্রতিনিধি 

টাঙ্গাইলের বাসাইলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আহমেদ আযম খান। ছবি: আজকের পত্রিকা

বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান বলেছেন, ‘একটি দল স্থানীয় নির্বাচন চাইছে। তারাই আবার কিছুদিন আগে বলেছে আগামী রোজার আগে জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। যারা জাতীয় সংসদ নির্বাচনকে প্রলম্বিত করতে চায়, তারা ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের সঙ্গে বেইমানি করার চেষ্টা করছে।’

আজ শনিবার দুপুরে টাঙ্গাইলের বাসাইলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আহমেদ আযম এসব বলেন। সেখানে তিনি উপজেলা বিএনপির বর্ধিত সভায় যোগ দেন।

বিএনপির এই নেতা বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকার গণতন্ত্রের কথা না বলে শুধু উন্নয়নের কথা বলত। এ সরকারও আগে সংস্কার পরে গণতন্ত্রের কথা বলছে। মানুষের প্রত্যাশা গণতন্ত্রে ফেরত যাওয়া, ন্যায়বিচার পাওয়া, আইনের শাসন প্রতিষ্ঠা করা। জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়ায় আমরা মাঠে আছি। অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ড নিয়ে সারা দেশে ও আমাদের মধ্যে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।’

দেশে আবার নিত্যপণ্যের দাম বাড়তে শুরু করেছে উল্লেখ করে আহমেদ আযম বলেন, ‘অর্থনীতিতে আন্তর্জাতিক রেটিং কমে যাচ্ছে, বিদেশি বিনিয়োগ অনেক কমে যাচ্ছে, দেশীয় বিনিয়োগ শূন্যের কোঠায়। আবার আমরা অর্থনৈতিক সংকটের দিকে অগ্রসর হচ্ছি।’

উপজেলা মডেল মসজিদ হলরুমে আয়োজিত বর্ধিত সভায় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর সভাপতিত্ব করেন। এতে জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামীল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরনবী আবু হায়াত খান নবু, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু প্রমুখ বক্তব্য দেন।

জনগণের অধিকার নিশ্চিত হলেই জুলাই শেষ হবে: জামায়াত আমির

জুলাই গণ-অভ্যুত্থান ১৭ বছরের আন্দোলনের ফসল: সালাহউদ্দিন

জুলাই জাদুঘর থেকে সীমান্ত হত্যা-মোদিবিরোধী আন্দোলনের স্মৃতি সরানোর অভিযোগ নাহিদের

ভারতীয় হাইকমিশনকে তলব করা উচিত: নাহিদ ইসলাম

ভারতের ‘শিষ্টাচারবহির্ভূত’ আচরণে জামায়াতের নিন্দা

‘ছয় মাসে অনেক খেয়েছেন, দলটাও খেয়ে ফেলবেন’, ক্ষুব্ধ বিএনপি এমপির পোস্ট

নারী আসনের সংসদ সদস্য বিথীকা বিনতে হোসাইনকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

নয়াদিল্লি বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক চেতনা ও জাতীয় মর্যাদার প্রতি অসম্মান প্রদর্শন করেছে: এনসিপি

হাসিনাকে সংবাদ সম্মেলনের সুযোগ দিয়ে বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছে ভারত: আখতার

নির্বাচনের পাঁচ মাস পরও আইনশৃঙ্খলার উন্নতি হয়নি, বেড়েছে মব-চাঁদাবাজি: সিপিবি