হোম > রাজনীতি

ভারতীয় প্রভাবমুক্ত নির্বাচন চায় জাগপা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন জাগপার সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান। ছবি: আজকের পত্রিকা

অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও ভারতীয় প্রভাবমুক্ত নির্বাচন চায় ‎জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)। আজ ‎সোমবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন দলটির সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান।

‎তাসমিয়া বলেন, ‘আমরা চাই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং ভারতীয় প্রভাবমুক্ত একটা নির্বাচন। গত ১৬ বছরে আমরা দেখেছি বাইরের হস্তক্ষেপ হয়েছে। সামনের নির্বাচন এ রকম হবে না, এটা আমরা বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি, প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে সামনের নির্বাচনটি অত্যন্ত অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।’

‎দলের নিবন্ধন ফিরে পাওয়ার বিষয়ে তাসমিয়া বলেন, ‘আমাদের দলীয় নিবন্ধন গত ফ্যাসিবাদ সরকার বাতিল করে দিয়েছিল। হাইকোর্ট থেকে আমাদের শুনানি শেষে নিবন্ধন ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন। আমাদের নিবন্ধন ফিরে পাওয়ার বিষয়টি আমরা প্রধান নির্বাচন কমিশনারকে জানিয়েছি। নির্বাচন কমিশন যদি কোনো কারণে আপিল করে, সে বিষয় আমরা আইনগতভাবে মোকাবিলা করব।’

‎‎১৯ মার্চ রাজনৈতিক দল হিসেবে জাগপার নিবন্ধন ফিরিয়ে দিতে ইসিকে নির্দেশ দেন হাইকোর্ট।

ঢাবিতে নীল দলের কার্যক্রম নিষিদ্ধ চায় সাদা দল

ইনকিলাব মঞ্চের নতুন কমিটি, আজীবন মুখপাত্র ওসমান হাদি

এনসিপি কার্যালয়ে ফ্রান্স ও জার্মানির রাষ্ট্রদূত

গ্যাস-সংকটের জন্য অনিয়ম-সিন্ডিকেট অনেকাংশে দায়ী: জামায়াত

স্থানীয় নির্বাচনে কারচুপির চেষ্টা হলে প্রতিহত করা হবে: সেলিম উদ্দিন

২০২৫ সালে জাতীয় পার্টির আয়ের চেয়ে ব্যয় বেশি

স্থানীয় সরকার নির্বাচনে যেকোনো মূল্যে ‘একক প্রার্থী’ চান তারেক রহমান

সিটি করপোরেশন থেকে ইউনিয়ন পর্যন্ত দলীয় ব্যক্তিদের বসানো হয়েছে: আখতার হোসেন

গুরুত্বপূর্ণ-জনবহুল স্থানে নিরাপত্তা জোরদারের দাবি জামায়াতের

বিএনপি খাল খননের নামে শ্রমিকের টাকা, খালের বালু খাওয়া শুরু করেছে: সারজিস