হোম > রাজনীতি

ছয় সিটিতে দলীয় ব্যক্তিদের প্রশাসক নিয়োগে জামায়াতের প্রতিবাদ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ঢাকা উত্তর ও দক্ষিণসহ ছয় সিটি করপোরেশনে বিএনপির দলীয় ব্যক্তিদের প্রশাসক নিয়োগের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার আজ সোমবার এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকার প্রজ্ঞাপন জারি করে ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, খুলনা সিটি করপোরেশন, সিলেট সিটি করপোরেশন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও গাজীপুর সিটি করপোরেশনে দলীয় ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে। সদ্য গঠিত বিএনপি সরকার এ সিদ্ধান্তের মাধ্যমে শুরুতেই জনআকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিয়েছে।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ছিল বৈষম্যহীন ও গণতান্ত্রিক সমাজব্যবস্থা গড়ে তোলা, গণহত্যার বিচার কার্যক্রম সম্পন্ন করা এবং প্রয়োজনীয় সংস্কারসমূহ এগিয়ে নেওয়া। এর প্রথম ধাপ হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। স্বাভাবিকভাবেই পরবর্তী পদক্ষেপ হিসেবে জনগণের প্রত্যাশা ছিল গণতান্ত্রিক পদ্ধতিতে স্থানীয় সরকারসমূহে জনপ্রতিনিধি নির্বাচিত হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকেও স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে ইতিবাচক ইঙ্গিত পাওয়া যাচ্ছিল।’

মিয়া গোলাম পরোয়ার আরও বলেন, এমন পরিস্থিতিতে ছয়টি সিটি করপোরেশনে সরকারদলীয় পদধারীদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে সরকার জনআকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিয়েছে। এটি নৈতিকভাবে অত্যন্ত গর্হিত এবং জনগণের সঙ্গে সুস্পষ্ট প্রতারণার শামিল। এতে জনমনে গভীর সন্দেহের উদ্রেক হয়েছে যে সরকারের এ পদক্ষেপ স্থানীয় সরকার নির্বাচন পিছিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্রের অংশ এবং একই সঙ্গে আরেকটি পাতানো নির্বাচনের প্রাথমিক ধাপ।

জামায়াতের এই নেতা দলীয় ব্যক্তিদের নিয়োগ বাতিল করে অবিলম্বে সিটি করপোরেশনসহ সব স্তরের স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানান বিবৃতিতে।

ভোটের অঙ্ক দেখে স্থানীয় নির্বাচন দেওয়ার সাহস পাচ্ছে না সরকারি দল: আসিফ মাহমুদ

ছয় সিটিতে দলীয় নেতাদের প্রশাসক নিয়োগ গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক: ইসলামী আন্দোলন

ঢাকা দক্ষিণ সিটির মেয়র নির্বাচন করবেন ইশরাক হোসেন

‘কই? লীগ তো দোকান খোলা শুরু করছে’— হাসনাতকে পাটওয়ারী

এনসিপির নেতা-কর্মীদের ফ্রি কোর্স করাতে চান মেঘনা আলম

বিএনপি কার্যালয়ের নীরবতা ভাঙলেন মির্জা ফখরুল

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি

এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনে আদীব-সিফাতের নেতৃত্বে কমিটি

যাত্রাবাড়ীতে লেগুনাচালক হত্যায় নিন্দা, জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের

চাঁদাবাজবিরোধী আন্দোলন এখন সময়ের দাবি: জামায়াত আমির