হোম > রাজনীতি

অতীতের ভুলত্রুটির জন্য তারেক রহমানের দুঃখপ্রকাশ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

বাংলাদেশ টেলিভিশনে দেওয়া ভাষণে তারেক রহমান। ছবি: ভিডিও থেকে নেওয়া

সরকারে থাকাকালে বিএনপির অনিচ্ছাকৃত ভুলত্রুটির জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অতীতে জনগণের সমর্থনে বিএনপি একাধিকবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছে এবং সে সময় কোনো ক্ষেত্রে ভুলত্রুটি হয়ে থাকতে পারে। সে জন্য তিনি দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন।

আজ সোমবার সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশনে দেওয়া ভাষণে তারেক রহমান এ কথা বলেন।

ভাষণে দেশবাসীর উদ্দেশে তারেক রহমান বলেন, ‘অতীতে আপনাদের সমর্থনে বিএনপি একাধিকবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছে। দেশ পরিচালনা করতে গিয়ে সেই সময় কোনো কোনো ক্ষেত্রে হয়তো আমাদের অনিচ্ছাকৃত কিছু ভুলত্রুটি হয়েছে। সে জন্য আমি দেশবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভাষণে তারেক রহমান ধানের শীষ প্রতীকে ভোট চান। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে অর্জনগুলোকে ভিত্তি করে একটি নিরাপদ, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের অঙ্গীকার করেন বিএনপি চেয়ারম্যান।

বিএনপির বিজয় সুনিশ্চিত দেখে একটি দল অপপ্রচার করছে: মাহদী আমিন

‘হ্যাঁ’ ভোটের পক্ষে এনপিএ, তবে এই সংসদে উচ্চকক্ষ গঠন চায় না

ভোটকেন্দ্র দখলের চেষ্টা হলে লাঠি হাতে প্রতিহত করতে হবে: নাহিদ ইসলাম

সরকার গঠন করলে ফজর নামাজ পড়েই পরিকল্পনা বাস্তবায়ন শুরু করব: জামায়াত আমির

রাষ্ট্র পরিচালনায় বিএনপির মূলমন্ত্র হবে মহানবীর মহান আদর্শ-ন্যায়পরায়ণতা: তারেক রহমান

ইসি যেন এমন সার্কুলার জারি না করে, যাতে উদ্বেগ সৃষ্টি হয়: জামায়াত

মা-বোনেরা সকালে চুলা না জ্বেলে আগে ভোটকেন্দ্রে যাবেন: মঈন খান

বিএনপি প্রয়োজনে কোয়ালিশন সরকার গঠন করবে: আমীর খসরু

১২ তারিখ গরু-খাসি দিয়ে ভূরিভোজ করে বিজয় উৎসব করব: নুর

ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্ত ইসির গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করছে: জামায়াত