হোম > রাজনীতি

শেখ হাসিনাকে আমরা সসম্মানে দেশে ফিরিয়ে আনব: অ্যাডভোকেট মোকাম্মেল

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি 

অ্যাডভোকেট মোকাম্মেল হক চৌধুরী। ছবি: সংগৃহীত

‘জননেত্রী শেখ হাসিনাকে আমরা সসম্মানে দেশে ফিরিয়ে আনব। আমাদের নেতা জি এম কাদের বুক ফুলিয়ে আওয়ামী লীগের পক্ষে কথা বলেছেন। জাতীয় পার্টিই একমাত্র দল, যারা সত্য কথা বলেছে। জাতীয় পার্টি ক্ষমতায় গেলে আওয়ামী লীগের বিরুদ্ধে থাকা সব মামলা প্রত্যাহার করা হবে।’

গতকাল বৃহস্পতিবার রাতে রংপুর-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী আনিছুল ইসলাম মন্ডলের নির্বাচনী জনসভায় এসব কথা বলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট মোকাম্মেল হক চৌধুরী। বদরগঞ্জ উপজেলার সাহাপুর মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।

মোকাম্মেল হক চৌধুরী বলেন, ‘যে দলটি স্বাধীনতার পক্ষে কথা বলেছে, সেই দল আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করতে হচ্ছে। একটি দল ওমুক মার্কায় ভোট না দিলে সংখ্যালঘুদের ভয় দেখাচ্ছে। হিন্দু ভাইদের আমরা ভোট চাই, ভয়ের কোনো কারণ নেই, আমরা রক্ত দেওয়া জানি, প্রয়োজনে আপনাদের জন্য আমরা রক্ত দেব। তবু হিন্দু ভাইদের কোনো ক্ষতি হতে দেব না। আওয়ামী লীগেরও কোনো ক্ষতি হতে দেব না।’

আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশে মোকাম্মেল হক বলেন, ‘আওয়ামী লীগ ভাইয়েরা, আপনারা ঘরে বসে থাকবেন না, ঘরে বসে থাকলে বেশি ক্ষতি হবে আপনাদের। ওই স্বাধীনতাবিরোধীরা যদি ক্ষমতায় আসে, তাহলে বেশি ক্ষতি করবে আপনাদের।’ তিনি বলেন, ‘লাঙ্গল মার্কায় ভোট দেবেন, জাতীয় পার্টি যদি ক্ষমতায় আসে, তাহলে আওয়ামী লীগের সকল মামলা প্রত্যাহার করে নেব।’

মোকাম্মেল হক বক্তব্যের একপর্যায়ে মঞ্চে উপস্থিত জাতীয় পার্টির প্রার্থী আনিছুল ইসলাম মন্ডলের দিকে ইঙ্গিত করে বলেন, ‘আনিস ভাই, আপনি মামলা প্রত্যাহার করবেন না?’ এ সময় আনিছুল ইসলাম মন্ডল মঞ্চে মাথা নিচু করে ছিলেন, কোনো জবাব দেননি। তা ছাড়া আনিছুল ইসলাম মন্ডল নিজে তাঁর আধা ঘণ্টার বক্তব্যে আওয়ামী লীগের মামলা প্রত্যাহার করে নেওয়া সম্পর্কে কিংবা আওয়ামী লীগ সম্পর্কে কোনো কথা বলেননি।

এদিকে আজ শুক্রবার জাতীয় পার্টির উপজেলা যুগ্ম আহ্বায়ক মোস্তাকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘আনিছুল ইসলাম মন্ডলের নির্বাচনী জনসভায় শেখ হাসিনাকে নিয়ে অ্যাডভোকেট মোকাম্মেল হক চৌধুরী যে বক্তব্য দিয়েছেন তা ভুলবশত, এটি তাঁর ব্যক্তিগত বক্তব্য।’

‘জুলাই সনদ’ বাস্তবায়নে সরকার প্রত্যাশিত পদক্ষেপ নিচ্ছে না: জামায়াতের এমপি সাইফুল

স্বাধীনতাবিরোধী অপশক্তিকে রুখে দিতে হবে, কোনোভাবেই ছাড় হবে না: মির্জা ফখরুল

কালিহাতীতে ট্রেন দুর্ঘটনায় ৫ জনের মৃত্যুতে জামায়াতের শোক

বিএনপির সংসদীয় দলের সভা বসবে কাল

গীতা পাঠে জামায়াত এমপির বারণের সংবাদ প্রকাশের নিন্দা

রাষ্ট্রপতির অনুষ্ঠান বর্জন এনসিপি নেতাদের

দেশ দুর্নীতিমুক্ত না হলে নয়টা-পাঁচটা অফিস বাদ দিয়ে মাঠে নামবে জনগণ: ইসলামী আন্দোলন

‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ

স্বাধীনতার আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে জীবন দিতে হয়েছে: নাহিদ ইসলাম

জামায়াত-শিবির ক্ষমা না চেয়ে উল্টো বয়ান দাঁড় করানোর চেষ্টা করছে: ছাত্রদল সভাপতি