হোম > রাজনীতি

বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দিতে চান নাহিদ ইসলাম

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নে গণভোট উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার জন্য সময় স্লট চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এই ভাষণ দিতে আগ্রহী বলে আবেদনে জানানো হয়েছে।

আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সই করা লিখিত আবেদন প্রধান নির্বাচন কমিশনার বরাবর জমা দেওয়া হয়।

এতে বলা হয়, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণের সামনে একটি সুস্পষ্ট ও ভবিষ্যৎমুখী রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরা জরুরি। রাষ্ট্রীয় গণমাধ্যম হিসেবে বিটিভির মাধ্যমে দেশব্যাপী বার্তা পৌঁছানো সবচেয়ে কার্যকর। এই ভাষণের মাধ্যমে নাহিদ ইসলাম নতুন রাজনৈতিক স্বপ্ন, নতুন রাজনীতির রূপরেখা এবং জাতীয় নাগরিক পার্টির নির্বাচনী ইশতেহার জাতির সামনে উপস্থাপন করতে চান।

আবেদনের বিষয়ে এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম বলেন, ‘আমরা আবেদন জমা দিয়েছি। কমিশন এখনো আমাদের নির্দিষ্ট কোনো স্লট বরাদ্দ দেয়নি। তবে আমরা আশা করছি, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুতই স্লট বরাদ্দ দেওয়া হবে।’

টক শোতে শেখ হাসিনার সাফাই গাওয়ার চেষ্টা চলছে: রিজভী

এনসিপি থেকে পদত্যাগ করতে চিঠি পাঠিয়েছেন জয়পুরহাট জেলা আহ্বায়ক

দেশের রাজনীতির রিমোট কন্ট্রোল দিল্লিতে: গোলাম পরওয়ার

শহীদ পরিবারকে কোটি টাকা দেওয়াসহ তিন দফা দাবি এনসিপির

আবু সাঈদের শাহাদাতের দুই বছর পেরোলেও রক্তের দায় শোধ হয়নি: চরমোনাই পীর

হেফাজতে ইসলামের আহ্বানে কওমিপন্থী ৭ রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের বৈঠক

জুলাই হত্যার বিচার দাবিতে শুক্রবার কফিন মিছিল ও সংহতি সমাবেশ করবে জাতীয় ছাত্রশক্তি

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল

গণভোট ইস্যু সংসদে সমাধান না হলে রাজপথে হবে: জামায়াত আমির

গণভোটের ম্যান্ডেট অস্বীকার রাজনৈতিক প্রতারণা: জেএসডি