হোম > রাজনীতি

২৪৩ আসনে প্রার্থী দিল জি এম কাদেরের জাপা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

রাজধানীর একটি হোটেলে প্রার্থিতা ঘোষণা করেন দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রার্থিতা ঘোষণা করেছে জাতীয় পার্টি। ৩০০ আসনের মধ্যে ২৪৩ আসনে প্রার্থী দিয়েছে দলটি। আজ শুক্রবার রাজধানীর একটি হোটেলে প্রার্থিতা ঘোষণা করেন দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী।

ঘোষিত ২৪৩ আসনের মধ্যে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের রংপুর-৩ আসন থেকে নির্বাচন করবেন। মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী গাইবান্ধা-১ ও ৫ আসন থেকে নির্বাচন করবেন। সাবেক প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গাঁ লালমনিরহাটের লালমনিরহাট-১ আসনে নির্বাচন করবেন।

এদিকে তালিকায় থাকা প্রার্থীদের কমপক্ষে চারজনের নাম আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির একাংশ থেকেও এসেছে। এই তালিকায় রয়েছেন পনির উদ্দিন আহমেদ (কুড়িগ্রাম-১), ফখরুল ইমাম (ময়মনসিংহ-৮), লিয়াকত হোসেন খোকা (নারায়ণগঞ্জ-৩) এবং জিয়াউল হক মৃধা (ব্রাহ্মণবাড়িয়া-২)।

উল্লেখ্য, ২৩ ডিসেম্বর আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের প্রার্থিতা ঘোষণার সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফখরুল ইমাম। আজকের সংবাদ সম্মেলনেও তিনি উপস্থিত আছেন।

এদিকে দ্বাদশ জাতীয় নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে দলটির প্রেসিডিয়াম সদস্য ও জি এম কাদেরের স্ত্রী শেরিফা কাদের নির্বাচন করলেও এবার তিনি নির্বাচন করছেন না। শেরিফা কাদের দ্বাদশ জাতীয় নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কাছে পরাজিত হয়েছিলেন।

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে এনসিপির শোকবার্তা

হট্টগোলে পণ্ড যুবদলের জরুরি সভা

ঢাবি নিয়ে ফুয়াদের ‘ঘৃণাপূর্ণ’ বক্তব্যের আইনগত ব্যবস্থার দাবি ছাত্রদলের

জুলাই পদযাত্রার প্রথম দিন কালীগঞ্জ যাচ্ছেন নাহিদ ইসলামসহ এনসিপি নেতারা

অংশগ্রহণমূলক রাজনীতির পরিবেশ গড়ে তোলা জরুরি: আনিসুল ইসলাম মাহমুদ

বিরোধীদলীয় নেতার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

গোপালগঞ্জসহ ছয় জেলাতে হচ্ছে না এনসিপির জুলাই পদযাত্রা, কারণ হিসেবে যা বলছেন নেতারা

অহংকার যে ধ্বংস করতে পারে, তার প্রমাণ সাবেক প্রধানমন্ত্রী: সোহেল তাজ

সোমবার শুরু এনসিপির মাসব্যাপী কর্মসূচি, কালীগঞ্জ থেকে উত্তরে ‘জুলাই পদযাত্রা’

হোটেলের ১২ লাখ টাকা ভাড়া না দেওয়ায় অভিযুক্ত এনসিপি নেতাকে শোকজ