হোম > রাজনীতি

আট দিনে ১ হাজার মনোনয়ন ফরম বিক্রি করল এনসিপি, লক্ষ্য ৩ হাজার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ছবি: ফেসবুক থেকে নেওয়া

আট দিনে ১ হাজার ১১টি মনোনয়ন আবেদন ফরম বিক্রি করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান এনসিপির মুখ্য সমন্বয়ক ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘এখন পর্যন্ত ১ হাজার ১১টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। আমাদের ফরম বিক্রির লক্ষ্যমাত্রা ৩ হাজার। চিকিৎসক, শিক্ষক, আলেমসহ সব শ্রেণি-পেশার মানুষ ফরম নিচ্ছে। মানুষের আগ্রহ দেখে মনোনয়ন ফরম বিক্রির সময় বাড়ানো হয়েছে। ২০ নভেম্বর পর্যন্ত ফরম সংগ্রহ করা যাবে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৬ নভেম্বর বিকেল থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করে এনসিপি। শুরুতে ১৩ নভেম্বর পর্যন্ত তাদের মনোনয়ন ফরম বিক্রির সময়সীমা নির্ধারণ করা হয়েছিল, কিন্তু পরে সময়সীমা এক সপ্তাহ বাড়ানো হয়।

গণভোটের রায়কে আদালতে নিয়ে আদালতকে প্রশ্নবিদ্ধ করবেন না: নাহিদ ইসলাম

জামায়াত আমিরের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

একটি দল নিজের পায়ে কুড়াল মারার চেষ্টা করছে: শিশির মনির

গণভোট নিয়ে আলোচনা আদালতে নয়, সংসদে হওয়া উচিত: জামায়াত

রাষ্ট্রপতির বক্তব্য দিয়ে সংসদ শুরু হতে পারে না: আসিফ মাহমুদ

সীতাকুণ্ডে শিশুকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় জামায়াতের নিন্দা ও প্রতিবাদ

বিরোধী দলকে ডেপুটি স্পিকার অফার করেছি: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই গণহত্যার বিচার ও সংস্কার বাস্তবায়নে এনসিপির দুই কমিটি গঠন

ইরানে মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সিপিবির বিক্ষোভ

অধিকাংশ ‘না’ ভোট লাঙ্গলের: জি এম কাদের