হোম > রাজনীতি

তাহসিফ সৌরির মৃত্যু: আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা দেখছেন গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। ছবি: সংগৃহীত

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তাঁর মতে, এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর চরম ব্যর্থতা ও গাফিলতি রয়েছে।

আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন জামায়াত সেক্রেটারি জেনারেল।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির লাশ তুরাগ নদ থেকে উদ্ধারের ঘটনায় আমরা গভীর উদ্বেগ ও চরম ক্ষোভ প্রকাশ করছি।’ একই সঙ্গে নিহত তাহসিফ সৌরির রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানান তিনি।

একজন সাবেক বিমানবাহিনী কর্মকর্তার লাশ নদ থেকে উদ্ধার হওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক বলে মন্তব্য করেন মিয়া গোলাম। তিনি বলেন, একজন সাবেক সামরিক কর্মকর্তার এভাবে নিহত হওয়ার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকা নিয়ে দেশবাসীর মনে গুরুতর প্রশ্নের জন্ম দিয়েছে। এ ঘটনার দায় এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই জানিয়ে তিনি আরও বলেন, বিমানবাহিনীর একজন সাবেক কর্মকর্তার নিহতের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর চরম ব্যর্থতা ও গাফিলতি রয়েছে।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, যেসব গোয়েন্দা সংস্থা বিমানবাহিনীর মতো একজন সাবেক কর্মকর্তার জীবনের নিরাপত্তা দিতে পারে না, তারাই আবার বিরোধী দলের নেতাদের নামে আজগুবি, ভুয়া ও কাল্পনিক তথ্য ছড়িয়ে দেশবাসীকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। এটা হাস্যকর ছাড়া আর কিছুই নয়।

তাহসিফ সৌরির নিহত হওয়ার প্রকৃত কারণ কী, কী পরিস্থিতিতে তাঁর মৃত্যু হয়েছে ও এ ঘটনায় কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না—তা দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে উদ্‌ঘাটন করার দাবি জানান গোলাম পরওয়ার। তিনি আরও বলেন, অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে। তদন্তে কোনো কর্মকর্তা বা সংস্থার দায়িত্বে অবহেলা কিংবা অপরাধে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নিতে হবে। তাহসিফ সৌরির পরিবার যেন ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়, রাষ্ট্রকে তা নিশ্চিত করতে হবে বলেও দাবি জানান তিনি।

মাতারবাড়ী সমুদ্রবন্দর নিয়ে জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব বিসর্জনের সুযোগ নেই: জামায়াত আমির

বোঝা যায় তলেতলে একটা খাতির ছিল: বিএনপি-আওয়ামী লীগকে ইঙ্গিত গোলাম পরওয়ারের

বিদ্যুৎ খাতে লুটপাট ঠেকাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি: রিজভী

আইইডিসিআর পরিচালককে মারধর চিকিৎসাসেবার ইতিহাসে কালো অধ্যায়: জামায়াত আমির

৩০ নভেম্বরের মধ্যে ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীর তালিকা দিতে এনসিপির নির্দেশনা

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনই ইসির সক্ষমতার পরীক্ষা: ১১ দলীয় ঐক্য

প্রার্থী বাছাইয়ে এমপিদের নিয়ে চিন্তায় বিএনপি

সিপিবির কার্যালয়ে হামলার প্রতিবাদে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের বিক্ষোভ

বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে গোলাম পরওয়ারের বৈঠকের তথ্য সঠিক নয়: জামায়াত

মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধা: তদন্তে জামায়াতের কমিটি