হোম > রাজনীতি

জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি জিয়াউদ্দীন, মহাসচিব মঞ্জুরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের ধর্মভিত্তিক রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলামের (একাংশ) জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এতে দলটির সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা শায়খ জিয়াউদ্দীন আহমেদ এবং মহাসচিব হয়েছেন মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। আজ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়। 

এ ছাড়া সহসভাপতি নির্বাচিত হয়েছেন আল্লামা ওবায়দুল্লাহ ফারুক, আবদুর রব ইউসূফী, আবদুল কুদ্দুস বারাকাতুল্লাহ। যুগ্ম-মহাসচিব হিসেবে কমিটিতে দায়িত্ব পালন করবেন মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, আল্লামা মাসউদুল করীম, তাফাজ্জুল হক আজীজী। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মাওলানা নাজমুল হাসান। প্রচার সম্পাদকের দায়িত্বে এসেছেন মাওলানা জয়নাল আবেদীন, কোষাধ্যক্ষ মুফতি জাকির হোসেন কাসেমী এবং দপ্তর সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মাওলানা আবদুল গাফফার। 

কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন মাওলানা বদরুল ইসলাম, আবদুল মতীন, মাওলানা মুখলেসুর রফমানসহ প্রমুখ। জাতীয় কাউন্সিলে ১৮৯ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন নেতৃবৃন্দ। 

পত্রিকা ছেঁড়ার ব্যাখ্যায় যা বললেন রাশেদ খান

লংমার্চে সীমিত অংশগ্রহণ: জোটে থেকেও এনসিপির নিজের রাজনীতিতে জোর

সাত দফা মেনে নিলে, এক দফার প্রয়োজন হবে না: সমাপনী বক্তব্যে জামায়াত আমির

সরকার ৮ মাসেই দেশ ধ্বংস করে দিয়েছে: যশোরে গোলাম পরওয়ার

আরেকটি অনিবার্য বিপ্লব দরজায় কড়া নাড়ছে: জামায়াত আমির

জনগণ শুধু ভোটার নয়, রাষ্ট্র পরিচালনার কার্যকর অংশীদার: জেএসডি

ইনুর মুক্তি চায় জাসদ

আমাদের দাবি আদায়ে একদফার ডাক আসতে পারে: জামায়াত আমির

সরকার জনগণের কাঁধে স্বৈরাচার চাপিয়ে দিতে চায়: শফিকুর রহমান

জনগণের অধিকার হরণ করলে এক দফার ডাক দেওয়া হবে: মামুনুল হক