হোম > রাজনীতি

সংস্কার সংস্কার করতে করতে সব পরিষ্কার হয়ে গেছে: গয়েশ্বর

নিজস্ব প্রতিবেক, ঢাকা

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ‘মাদকমুক্ত দেশ ও জাতি গঠনে করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘এই সরকার যে কী করতে চায়, আমি বুঝি না। আর তারা নিজেরাও জানে কি না, বোঝে কি না, তারা কী করতে চায়। তারা একটা গোলকধাঁধার মধ্যে পড়েছে। সংস্কার সংস্কার করতে করতে সব পরিষ্কার হয়ে গেছে।’

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ‘মাদকমুক্ত দেশ ও জাতি গঠনে করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির গয়েশ্বর চন্দ্র রায় এই মন্তব্য করেন।

এ সময় দ্রুত নির্বাচন অনুষ্ঠানের তাগিদ দিয়ে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ভোটাধিকার, স্বাধিকার ফিরে পাওয়ার জন্য ১৭ বছর মানুষ নিপীড়ন-নির্যাতন-গুম-খুন-মিথ্যা মামলার শিকার হয়েছে।

গয়েশ্বর বলেন, ‘আমার মনে হয়, একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করা ছাড়া এই সরকারের অন্য কোনো দায়িত্বের প্রতি আগ্রহ সন্দেহজনক। এ নিয়ে জনগণের মধ্যে অবিশ্বাস, বিভ্রান্তি, অনাস্থা সৃষ্টি হচ্ছে। নির্বাচনটা যে জরুরি, এই বিষয়টা সরকারকে বুঝতে হবে।’

এই আলোচনা সভার আয়োজন করে ‘স্বাধীন বাংলা মাদকবিরোধী কল্যাণ সোসাইটি’ নামের একটি সংগঠন। সংগঠনের সভাপতি খন্দকার রুহুল আমিনের সভাপতিত্বে আলোচনা সভায় ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক এনামুল হক এনামসহ অনেকে বক্তব্য দেন।

‘দলে জামায়াতের আদর্শের বিস্তার ঘটেছে’ অভিযোগ তুলে এনসিপি নেতার পদত্যাগ

মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন চান ৬৭ নেত্রী

বিএনপি নেতা-কর্মীরা বিভিন্নভাবে মানুষকে নাজেহাল করেছেন: জামায়াত আমির

কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, তদন্ত কমিটি গঠন

দুর্গাপূজার নিরাপত্তায় জামায়াতও দায়িত্বশীল ভূমিকা রাখবে: শফিকুর রহমান

দেশ উগ্র ডানপন্থার ট্রেনে উঠে গেছে: মাহফুজ আলম

সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যা: তীব্র নিন্দা ও প্রতিবাদ এনসিপির

ধর্মীয় পরিচয়ের কারণে বৈষম্যের শিকার হলে প্রতিবাদ করবে এনসিপি: নাহিদ ইসলাম

রাজনৈতিক অঙ্গনকে ফের অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: রিজভী

ইচ্ছাকৃতভাবে বিরোধী দলকে সংবিধান সংস্কারপ্রক্রিয়া থেকে বাইরে ঠেলে দেওয়া হচ্ছে: পরওয়ার