হোম > রাজনীতি

জুলাই অভ্যুত্থানে বেনিফিশিয়ারি হয়ে সরকার গঠন করে এখন উল্টো পথে হাঁটছে: গোলাম পরওয়ার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি: আজকের পত্রিকা

বিএনপির প্রতি উদ্দেশ করে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘জুলাই অভ্যুত্থানে বেনিফিশিয়ারি হয়ে সরকার গঠন করে এখন উল্টো পথে হাঁটছে।’

গোলাম পরওয়ার বলেন, ‘সংবিধান সংস্কার পরিষদের আইনি যুক্তি, আইনি ভিত্তি এবং জুলাই সনদ নিয়ে ষড়যন্ত্র চলছে। যাঁরা জুলাই অভ্যুত্থানের বেনিফিশিয়ারি হয়ে, সরকারি দলে গিয়ে সরকার গঠন করলেন, তাঁরা রহস্যজনক কারণে এখান থেকে পিছুটান বা একেবারে উল্টো পথে হাঁটছেন।’

আজ বুধবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত ‘গণভোটের রায় বাস্তবায়নে অনীহা: উদ্বিগ্ন নাগরিক সমাজ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে গোলাম পরওয়ার এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘গণভোট প্রায় ৬৮ শতাংশ ভোটে “হ্যাঁ” জয়যুক্ত হলো। ৫ কোটির মতো মানুষ এর পক্ষে ভোট দিল। সংবিধান অনুযায়ী গণভোটে ৫০ শতাংশের বেশি ভোট পেলে সেটা গণরায় হিসেবে গ্রহণযোগ্য হয়। অথচ সেটাকে কী করে তারা (বিএনপি) উপেক্ষা করছেন।’

এখনো সংবিধান সংস্কার সংসদের শপথ নেওয়ার সুযোগ আছে বলে দাবি করে গোলাম পরওয়ার বলেন, ‘৫ আগস্ট থেকে আমাদের শিক্ষা নিতে হবে। জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে যাঁরাই অবিচার করবেন, তাঁদের ৫ আগস্টের শিক্ষা থেকে শিক্ষা নিতে হবে।’

গোলাম পরওয়ার বলেন, ‘লক্ষ লক্ষ, হাজার হাজার মানুষের রক্তাক্ত চিহ্নের যে জুলাই সনদ তার থেকে আপনি (বিএনপি) চোখ ফিরিয়ে নেবেন। নতুন প্রজন্ম কিন্তু এটা খুব সিরিয়াসলি ফলো করছে। ৫ আগস্ট থেকে আমাদের শিক্ষা নিতে হবে। জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে যাঁরাই অবিচার করবেন, তাঁদের ৫ আগস্ট থেকে শিক্ষা নিতে হবে। এর চেয়ে কঠিন কথা আজকে রোজার দিনে আর বলতে চাই না।’

জুলাই সনদ নিয়ে আইনমন্ত্রী নীরব কেন—প্রশ্ন তুলে জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, ‘এই জুলাই সনদ সংবিধান সংস্কার আদেশ বাস্তবায়ন করা না করা; ইভেন সংবিধান সংস্কার পরিষদের শপথ বিএনপির না পড়ার যে সমস্ত আইনি ব্যাখ্যা ও যুক্তি স্বরাষ্ট্রমন্ত্রী দিচ্ছেন, এ দায়িত্ব তো আইনমন্ত্রীর। তিনি কিন্তু নীরব। তিনি এর কোনো ব্যাখ্যা দিচ্ছেন না। আমরা জানি না, সরকারের পক্ষ থেকে তিনি হয়তো অ্যাসাইন হতে পারেন। কিন্তু তিনি কী করে এটা অস্বীকার করতে পারেন?’

মিয়া গোলাম পরওয়ার বলেন, জনগণের অভিপ্রায় হচ্ছে সর্বোচ্চ— সংসদ, সংবিধান, আদালত। এগুলোর আদেশ, আইন ও শক্তি ক্ষমতার বড় জায়গা। কিন্তু সবকিছুর মধ্যে হচ্ছে জনগণ, জনগণের জন্য পার্লামেন্ট, জনগণের জন্য সরকার, জনগণের জন্য আদালত। আদালতের জন্য মানুষ নয়, পার্লামেন্টের জন্য মানুষ নয়।

সাবজুডিস করে জাতীয় সংসদে জুলাই সনদের আলোচনাকে লম্বা করার পরিকল্পিত চক্রান্ত হচ্ছে বলে অভিযোগ করেন মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, সাবজুডিস নামে ঝুলিয়ে দিয়ে সংখ্যাটার জোরে পার্লামেন্টে এই জুলাই সনদের আলোচনাকে লম্বা করে এটাকে একটা পরিকল্পিত চক্রান্ত বা চেষ্টা জাতির সামনে দৃশ্যমান হচ্ছে।

গোলাম পরওয়ার বলেন, ‘এখনো সংবিধান সংস্কার সংসদের শপথ নেওয়ার সুযোগ আছে। বিএনপির সংসদ সদস্যগণ সংবিধান সংস্কার পরিষদের সদস্য শপথ গ্রহণ করার অনুরোধ করেন। জুলাই সনদে বর্ণিত ঐকমত্য হয়ে যাওয়া প্রতিটি বিষয় বাস্তবায়নের দায়িত্ব আপনারা (বিএনপি) সম্পন্ন করুন। তাহলেই আমাদের জনগণের আকাঙ্ক্ষা, রক্ত দিয়ে গড়া জুলাই সনদের মানুষের যে আকাঙ্ক্ষা, সেটা বাস্তবায়ন হবে।’

শাস্তির বিধান না থাকায় সরকার জুলাই সনদ বাস্তবায়ন আদেশ মানছে না: আখতার হোসেন

সংস্কার প্রস্তাবের আলোকে বিরোধী দল যতটুকু পাবে, ততটুকু চাই: জামায়াত আমির

রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই: জামায়াত নেতা তাহের

মধ্যরাতে ফেসবুক লাইভে উন্নয়ন কার্যক্রম তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ

জুলাই সনদ বাস্তবায়নের ব্যত্যয় হলে জাতি ক্ষমা করবে না: এ টি এম আজহার

জুলাই সনদ আদেশ ম্যাসকুলিন না ফেমিনিন জেন্ডার, আমি জানি না: সালাহউদ্দিন

জামায়াত আমিরের ‘সম্মতি ছাড়া’ পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি, উপদেষ্টাকে অব্যাহতি

ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী আহ্বান এনসিপির

মেলবোর্নে ভিক্টোরিয়া বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হবে: নাহিদ ইসলাম