হোম > রাজনীতি

প্রেস রিলিজে আর কমিটি নয়, ছাত্রলীগকে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সম্মেলন না করে প্রেস রিলিজের মাধ্যমে সাংগঠনিক জেলা, উপজেলার কমিটি না দেওয়া জন্য ছাত্রলীগকে নির্দেশ দেওয়া হয়েছে। আজ শনিবার ছাত্রলীগকে এমন নির্দেশনা দেওয়া হয়েছে বলে আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

বাহাউদ্দিন নাছিম বলেন, ‘এটা আমাদের ও ছাত্রলীগের অভিভাবকের (শেখ হাসিনা) নির্দেশনা। সেটা আমরা যোগাযোগ করে দিয়েছি।’ 

সম্মেলন হয়নি এমন জেলা, বিশ্ববিদ্যালয় ও উপজেলা কমিটি নতুন করে প্রেস রিলিজের মাধ্যমে করা যাবে না এই নির্দেশনা ছাত্রলীগের শীর্ষ দুই নেতাকে এরই মধ্যে জানানো হয়েছে বলে জানান ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের ওই নেতা। তিনি বলেন, ‘আগামী ৩ ডিসেম্বর ছাত্রলীগের যে সম্মেলন হবে, তা থেকে আমরা ভালো কিছু প্রত্যাশা করি।’ 

তবে এ বিষয়ে ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। 

আগামী ৩ ডিসেম্বর আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের ৩০তম সম্মেলন অনুষ্ঠিত হবে। এ তারিখের ঘোষণা গত ৪ নভেম্বর আওয়ামী লীগের পক্ষ থেকে ছাত্রলীগকে জানানো হয়। এরপর গত ৭ নভেম্বর থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আটটি জেলার কমিটি ঘোষণা করে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। 

এদিকে ছাত্রলীগের রেওয়াজ অনুযায়ী কেন্দ্রীয় সম্মেলনের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সম্মেলন করা হয়। তার ধারাবাহিকতায় এবার সেটা করা হবে বলে জানা গেছে। 

এ বিষয়ে বাহাউদ্দিন নাছিম আজকের পত্রিকাকে বলেন, ‘এটা প্রক্রিয়ার মধ্যে চলছে, সম্মেলন হবে। এগুলো বাদ দেওয়া হয়নি। সম্মেলন বন্ধ থাকবে না।’ 

টক শোতে শেখ হাসিনার সাফাই গাওয়ার চেষ্টা চলছে: রিজভী

এনসিপি থেকে পদত্যাগ করতে চিঠি পাঠিয়েছেন জয়পুরহাট জেলা আহ্বায়ক

দেশের রাজনীতির রিমোট কন্ট্রোল দিল্লিতে: গোলাম পরওয়ার

শহীদ পরিবারকে কোটি টাকা দেওয়াসহ তিন দফা দাবি এনসিপির

আবু সাঈদের শাহাদাতের দুই বছর পেরোলেও রক্তের দায় শোধ হয়নি: চরমোনাই পীর

হেফাজতে ইসলামের আহ্বানে কওমিপন্থী ৭ রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের বৈঠক

জুলাই হত্যার বিচার দাবিতে শুক্রবার কফিন মিছিল ও সংহতি সমাবেশ করবে জাতীয় ছাত্রশক্তি

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল

গণভোট ইস্যু সংসদে সমাধান না হলে রাজপথে হবে: জামায়াত আমির

গণভোটের ম্যান্ডেট অস্বীকার রাজনৈতিক প্রতারণা: জেএসডি