হোম > রাজনীতি

শেরেবাংলা-সোহরাওয়ার্দী-নজরুল-হাদির কবর জিয়ারতের মাধ্যমে এনসিপির প্রচার শুরু

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

শুরু হয়েছে এনসিপি (জাতীয় নাগরিক পার্টির) আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা। ছবি: আজকের পত্রিকা

শেরেবাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারতের মধ্যে দিয়ে শুরু হয়েছে এনসিপি (জাতীয় নাগরিক পার্টির) আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার।

আজ বৃহস্পতিবার সকালে শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শেরেবাংলা একে ফজলুল হক ও হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সমাধি জিয়ারত করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক ও নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

এরপর তারা ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ জোট’ লেখা ব্যানার নিয়ে পদযাত্রা করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও শরিফ ওসমান হাদির সমাধিক্ষেত্রে যান। জিয়ারত শেষে তাঁদের জাতীয় প্রেসক্লাবে যাওয়ার কথা রয়েছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের অংশ এনসিপি। নির্বাচনে এনসিপির শাপলা কলি প্রতীক নিয়ে লড়বেন ৩০ জন প্রার্থী।

ধর্ষণ মামলায় খালাস পাওয়া ইমামের পুনর্বাসন দাবি এনসিপির

সীমান্তে হত্যা নিয়ে জামায়াতের উদ্বেগ

মেয়র-চেয়ারম্যান পদে এনসিপির ১০০ প্রার্থীর নাম ঘোষণা কাল

দেশকে ধ্বংসস্তূপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ: মির্জা ফখরুল

সংসদের ভেতরে-বাইরে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে সংগ্রাম চালিয়ে যেতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ: নাহিদ ইসলাম

হামে শিশুদের মৃত্যু: ড. ইউনূস ও নূরজাহান বেগমের শাস্তির দাবি সিপিবির

জননিরাপত্তা আজ হুমকির মুখে—গাজীপুরে ৫ খুনের ঘটনায় গোলাম পরওয়ার

পুশ ইনের বিষয় পর্যবেক্ষণ করছে জামায়াত: শফিকুর রহমান

প্রতিশ্রুতি বাস্তবায়নে ‘নতুন সংগ্রামে’ নামতে হবে: নেতা–কর্মীদের উদ্দেশে তারেক রহমান

চিকিৎসাধীন আহত জুলাই যোদ্ধাদের দেখতে ব্যাংককে জামায়াতের আমির