হোম > রাজনীতি

আমরা মাঠে গিয়ে ‘মব’ করতে পারব না: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপির মুখ্য সংগঠক নাসিরুদ্দীন পাটওয়ারী। ছবি: ভিডিও থেকে নেওয়া

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘এখন একটা নির্বাচিত সরকার রয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন রয়েছে। তারা এখন দায়িত্ব নিয়েছে। এটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কন্ট্রোলের বিষয়। আমরা মাঠে নামলে সেটাকে বলবে “মব”। আমরা মাঠে গিয়ে মব করতে পারব না।’

আজ শুক্রবার (১২ জুন) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাসীরুদ্দীন পাটওয়ারী এই মন্তব্য করেন। নগরীসহ বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মীদের মিছিল প্রসঙ্গে প্রশ্নের উত্তর দিচ্ছিলেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘ভারতে শেখ হাসিনা পালিয়ে গেছে। কিন্তু সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার কোনো ব্যবস্থা নিচ্ছে না। পররাষ্ট্রনীতির ক্ষেত্রেও সরকার নতজানু পররাষ্ট্রনীতি গ্রহণ করেছে। শুধু মুসলিম পরিচয়ে ভারত থেকে ৩০ লাখ লোককে অবৈধপথে বাংলাদেশে পাঠাচ্ছে তারা। সীমান্তে এখন তারা মানবেতর জীবন যাপন করছে।’

নাসীরুদ্দীন বলেন, ‘জিয়াউর রহমানের শাসনামলে সীমান্তের ওপার থেকে জিয়াউর রহমানকে ডিস্টার্ব করেছিল। একই ধারাবাহিকতায় শেখ হাসিনা ওপার থেকে বাংলাদেশে আওয়ামী লীগকে মাঠে নামানোর চেষ্টা করছে। সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। সেই জায়গায় সরকারের মধ্যে আমরা নমনীয়ভাব দেখতে পাচ্ছি। একটা নিষিদ্ধ সংগঠন কীভাবে প্রকাশ্যে মিছিল করতে পারে আমরা সেই বিষয়ে সরকারের কাছে জবাব চাই।’

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা আশা করি, সরকার আওয়ামী লীগের ক্ষেত্রে সুষ্ঠু পদক্ষেপ নেবে। তাদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি বাংলাদেশে হয়, তারা যাতে আর কখনো ১ হাজার ৪০০ ভাইবোন খুনে কোনো সিদ্ধান্ত না নিতে পারে, সাহস করতে না পারে।’

এনসিপি সব সময় আওয়ামী লীগের বিচার চায় জানিয়ে এনসিপির এই নেতা বলেন, ‘এনসিপি সব সময় আওয়ামী লীগের বিচার চায়। সরকার যদি না করে, বাংলার মাটিতে তাঁদের বিচার করে ছাড়ব ইনশা আল্লাহ।’

একটা সময় সাউথ গ্লোবাল লিড বাংলাদেশের হাতে আসবে মন্তব্য করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, অখণ্ড ভারতের অংশ হিসেবে নীলনকশা অনুযায়ী বাংলাদেশকে নিয়ে নতুনভাবে ষড়যন্ত্র শুরু হয়েছে। আমাদের এই ষড়যন্ত্র ঠেকিয়ে দিতে হবে। আমরা শান্তিপ্রিয় দক্ষিণ এশিয়া চাই। আমরা কোনো সন্ত্রাসী, গুন্ডাগিরি...চাই না, যেটা এখন ভারতের বিজেপি ও আরএসএস করছে। বাংলাদেশের মানুষ ঢাকা থেকে দক্ষিণ এশিয়া পর্যন্ত শান্তির বার্তা দিচ্ছে। একটা সময় সাউথ গ্লোবাল লিড বাংলাদেশের হাতে আসবে।’

এদিকে আগামীকাল শনিবার চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দলটির শীর্ষ নেতারা বর্তমানে চট্টগ্রামে অবস্থান করছেন।

আওয়াজসর্বস্ব প্রতারণামূলক বাজেট: এনসিপি

ভঙ্গুর অর্থনীতিকে দিশা দেখানোর মতো বাজেট হয়নি: নাহিদ

বাজেটে এত বড় ছাড় আগে দেখতে পাইনি: মির্জা ফখরুল

স্বল্পোন্নত থেকে উন্নত দেশে উত্তরণের পথে চূড়ান্ত বাধা এই বাজেট: গোলাম পরওয়ার

এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে যুক্ত হলেন ৬ নেতা

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত মোটেই সঠিক হয়নি: শফিকুর রহমান

ট্যাক্স-নির্ভর বাজেট হয়ে গেছে: জামায়াত নেতা তাহের

এত রাজস্ব আদায় এই সরকারের পক্ষে সম্ভব না: নাহিদ ইসলাম

দলীয় কর্মীদের লুটপাটের জন্য বাজেটের আকার বৃদ্ধি করা হয়েছে: হামিদুর রহমান আযাদ

বাজেটে উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের দিকনির্দেশনা নেই, বৈষম্য বাড়ার আশঙ্কা সিপিবির