হোম > রাজনীতি

ভোটের অঙ্ক দেখে স্থানীয় নির্বাচন দেওয়ার সাহস পাচ্ছে না সরকারি দল: আসিফ মাহমুদ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: সংগৃহীত

বিভাগীয় ও জেলা শহরগুলোতে ভোটের অঙ্ক দেখে সরকারি দল স্থানীয় নির্বাচন দেওয়ার সাহস পাচ্ছে না বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ সোমবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এই অভিযোগ করেন তিনি।

বিদায়ী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা এই নেতা ফেসবুক পোস্টে লিখেছেন, ‘শহরগুলোতে ভোটের অঙ্ক দেখে নির্বাচন দেবার সাহস পাচ্ছে না সরকারি দল। ইন্টেরিমকে (অন্তর্বর্তী সরকার) সকাল-বিকেল বিনা ভোটের সরকার বলে গালি দেওয়া দলটি এখন বিনা ভোটের মেয়র দিচ্ছে সব জায়গায়।’

প্রসঙ্গত, গতকাল রোরবার (২২ ফেব্রুয়ারি) ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিসহ দেশের ছয়টি গুরুত্বপূর্ণ সিটি করপোরেশনে কর্মরত সরকারি আমলাদের সরিয়ে রাজনৈতিক ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। নিয়োগপ্রাপ্ত সবাই বিএনপি ও এর সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতা।

সিটি করপোরেশনের পর উপজেলা চেয়ারম্যানসহ স্থানীয় সরকারের বিভিন্ন পদে বিনা ভোটে নিয়োগ দেওয়া হবে বলেও শঙ্কা প্রকাশ করেছেন আসিফ মাহমুদ। তিনি ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আপকামিং: বিনা ভোটের উপজেলা চেয়ারম্যান, বিনা ভোটের ইউপি চেয়ারম্যান, বিনা ভোটের মেম্বার, বিনা ভোটের ওয়ার্ড কাউন্সিলর।’

তবে এ ধরনের শঙ্কা উড়িয়ে দিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার এই ফেসবুক পোস্ট দেওয়ার আগেই আজ সোমবার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ হলেও স্থানীয় সরকার নির্বাচন সঠিক সময়েই হবে।

ছয় সিটিতে দলীয় নেতাদের প্রশাসক নিয়োগ গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক: ইসলামী আন্দোলন

ছয় সিটিতে দলীয় ব্যক্তিদের প্রশাসক নিয়োগে জামায়াতের প্রতিবাদ

ঢাকা দক্ষিণ সিটির মেয়র নির্বাচন করবেন ইশরাক হোসেন

‘কই? লীগ তো দোকান খোলা শুরু করছে’— হাসনাতকে পাটওয়ারী

এনসিপির নেতা-কর্মীদের ফ্রি কোর্স করাতে চান মেঘনা আলম

বিএনপি কার্যালয়ের নীরবতা ভাঙলেন মির্জা ফখরুল

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি

এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনে আদীব-সিফাতের নেতৃত্বে কমিটি

যাত্রাবাড়ীতে লেগুনাচালক হত্যায় নিন্দা, জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের

চাঁদাবাজবিরোধী আন্দোলন এখন সময়ের দাবি: জামায়াত আমির