হোম > রাজনীতি

ইসলামী আন্দোলন ছাড়াই ভাগাভাগি

জামায়াত লড়বে ১৭৯ আসনে, জোটের সমঝোতা ২৫৩টিতে

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে ২৫৩টিতে জামায়াত নেতৃত্বাধীন জোটের শরিক দলগুলোর মধ্যে আসন সমঝোতার রূপরেখা ঘোষণা করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি জানান, জামায়াত ১৭৯টি আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে এবার।

আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

সৈয়দ তাহের জানান, জামায়াতে ইসলামী ১৭৯টি আসনে নির্বাচনে লড়বে। এ ছাড়া এনসিপি ৩০টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি, খেলাফত মজলিস ১০টি, এলডিপি ৭টি, নেজামে ইসলাম পার্টি ২টি, এবি পার্টি ৩টি এবং ডেভেলপমেন্ট পার্টি ২টি আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে।

তাহের বলেন, ‘এই নির্বাচন হবে অস্তিত্ব রক্ষার নির্বাচন। বাংলাদেশের ইতিহাসে সব মতকে ধারণ করে এত বড় জোট এর আগে কখনো হয়নি। ওয়ান বক্স পলিসিতে আমরা একসাথ হবো। সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি। কয়েকটা আসনে এখনো সিদ্ধান্ত নেওয়া বাকি, তা জানানো হবে। ইসলামী আন্দোলন এখানে আজ আসেনি। আমরা তাদের সঙ্গে আলোচনা করছি। আমরা আশা করছি, তারা শিগগিরই তাদের সিদ্ধান্ত জানাবে।’

সংবাদ সম্মেলনে জামায়াত আমির শফিকুর রহমান যুবকদের উদ্দেশে বলেন, ‘তোমরা নিজেদের ভোট দিতে আসবে এবং ভোটের হিসাব নিয়ে ঘরে ফিরবে।’

এ সময় শহীদ ওসমান বিন হাদির বিচার চেয়ে জামায়াত আমির বলেন, এমন বিপ্লবীদের হত্যার বিচার না হলে বিপ্লবী তৈরি হবে না।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, এহসানুল মাহবুব জোবায়ের, নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এলডিপির চেয়ারম্যান কর্ণেল ওলি আহমেদ, এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, বিডিপির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চাঁদ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, খেলাফত মজলিশের মহাসচিব আহমাদ আব্দুর কাদের, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, জাগপার মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান,নেজামে ইসলাম পার্টির আনোয়ারুল হক, সাবেক স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া প্রমুখ।

ব্যাংক হিসাব তলব, মুখ খুললেন আসিফ মাহমুদ

আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য তলব

দুদক চেয়ারম্যানের পদত্যাগের পর সংস্থাটির স্বাধীনতা নিয়ে টিআইবির প্রশ্ন

ওমরাহ পালন করতে যাচ্ছেন জামায়াত আমির

গণভোটের রায়কে আদালতে নিয়ে আদালতকে প্রশ্নবিদ্ধ করবেন না: নাহিদ ইসলাম

জামায়াত আমিরের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

একটি দল নিজের পায়ে কুড়াল মারার চেষ্টা করছে: শিশির মনির

গণভোট নিয়ে আলোচনা আদালতে নয়, সংসদে হওয়া উচিত: জামায়াত

রাষ্ট্রপতির বক্তব্য দিয়ে সংসদ শুরু হতে পারে না: আসিফ মাহমুদ

সীতাকুণ্ডে শিশুকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় জামায়াতের নিন্দা ও প্রতিবাদ