হোম > রাজনীতি

নুরের মাথা, নাক ও চোয়ালের হাড় ভেঙে গেছে, বৈঠকে বসছে মেডিকেল বোর্ড

ঢামেক প্রতিনিধি

গুরুতর আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। ছবি: আজকের পত্রিকার ফাইল ছবি

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের মাথা, নাক ও চোয়ালের হাড় ভেঙে গেছে। মাথায় রক্তক্ষরণ হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

আজ শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন মোস্তাক আহমেদ এসব তথ্য জানান।

হাসপাতালটির চতুর্থ তলার নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন নুর। তাঁর চিকিৎসায় একটি মেডিকেল বোর্ড গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

ডা. মোস্তাক আহমেদ বলেন, শুক্রবার রাত ১১টা ২০ মিনিটের দিকে নুরুল হককে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এ সময় রক্তাক্ত ও নাকের ভেতরে গজ ব্যান্ডেজ দেওয়া ছিল। আনার পরপরই তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

তিনি বলেন, রাতে কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়। সকালেও মাথার সিটি স্ক্যান করানো হয়েছে। দেখা গেছে, তাঁর মাথার হাড় ভেঙে গেছে। এ ছাড়া নাকের হাড় ও ডান চোয়ালের হাড়ও ভেঙে গেছে। মাথার ভেতরে রক্তক্ষরণ হয়েছে, তবে তা অতি সামান্য। তাঁর চোখ-মুখ ফোলা রয়েছে। চোখেও রক্ত জমে আছে। তবে শরীরের অন্যান্য স্থানে কোথাও আঘাত দেখা যায়নি।

সকালে নিউরোসার্জারি বিভাগ, নাক-কান-গলা বিভাগ, চক্ষু বিভাগ, ক্যাজুয়ালটি বিভাগের চিকিৎসকেরাসহ মেডিকেল বোর্ডের চিকিৎসকেরা তাঁকে পর্যবেক্ষণ করেছেন। তবে তাঁর কোনো অপারেশন লাগবে না বলে মনে করছে বোর্ড। যদিও এখনো তাঁকে শঙ্কামুক্ত বলা হচ্ছে না।

মেডিকেল বোর্ড নুরের চিকিৎসার পরবর্তী করণীয় নির্ধারণের জন্য আজ বৈঠকে বসার কথা রয়েছে।

বিএনপির জ্যেষ্ঠ নেতা হারুন অর রশীদ মারা গেছেন, মির্জা ফখরুলের শোক

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় পাকিস্তান

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ দাবি করা জামায়াত এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে, বেঁচে আছেন বাবাও

প্রধানমন্ত্রীর ‘ধমকে’ সিলেট থেকে সংসদে এমপি

বিরোধীদলীয় নেতার সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আমাদের খুব গরম বিরোধী দল ভাববেন না: জামায়াত আমির

সংবিধান সংশোধন নয়, সংস্কারের জন্য কমিটি হলে বিবেচনা করব: শফিকুর রহমান

লন্ডনে হাসনাত আবদুল্লাহর সভাস্থল ঘিরে উত্তেজনা, ডিম নিক্ষেপ, আটক ৩

প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে প্রবেশ করতে না পারার ব্যাখ্যা দিতে পারেননি—সরকারকে পরওয়ার

ভারতের সঙ্গে সব ক্ষেত্রে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে সম্পর্ক চায় ১১ দল