হোম > রাজনীতি

খামেনির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

আজকের পত্রিকা ডেস্ক­

আয়াতুল্লাহ আলী খামেনি ও ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে শোক জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ রোববার এক্স হ্যান্ডলে ইংরেজিতে দেওয়া শোকবার্তায় তিনি বলেন, ‘ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতের সংবাদে আমি গভীরভাবে শোকাহত। এই কঠিন সময়ে ইরানের জনগণের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তাদের শোকে ধৈর্য ও শক্তি দান করুন।’

জামায়াত আমির বলেছেন, মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীলতা ইতিমধ্যে আঞ্চলিক স্থিতিশীলতাকে গুরুতর ঝুঁকির মধ্যে ফেলেছে। আরও যেকোনো সামরিক উত্তেজনা কেবল একটি জাতিকে বিপন্ন করবে না, বরং সমগ্র অঞ্চলকে একটি ধ্বংসাত্মক সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। পবিত্র রমজান মাসে এই ধরনের আক্রমণ মুসলিম বিশ্বের সাধারণ মানুষকে গভীরভাবে আহত ও ক্ষুব্ধ করবে এবং বিশ্বশান্তিকে আরও হুমকির মুখে ফেলবে।

তিনি যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরান এবং সংশ্লিষ্ট সব পক্ষকে অবিলম্বে সামরিক পদক্ষেপ বন্ধ করার, সর্বাধিক সংযম প্রদর্শন করার এবং কূটনৈতিক যোগাযোগকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন।

আন্তর্জাতিক আইন, জাতীয় সার্বভৌমত্ব এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষার প্রতি শ্রদ্ধাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা বলেছেন জামায়াতের আমির।

বিপ্লবের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে স্বস্তি ফিরে আসেনি: নাহিদ ইসলাম

শিক্ষাঙ্গনকে রাজনৈতিক আধিপত্য বিস্তারের ক্ষেত্র হিসেবে বিবেচনা করা হচ্ছে: গণতান্ত্রিক ছাত্র জোট

স্বাধীনতাবিরোধীরা নাসীরুদ্দীন পাটওয়ারীদের মতো বেয়াদব সৃষ্টি করেছে: পানিসম্পদমন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানে আবারও সন্ত্রাসনির্ভর রাজনৈতিক সংস্কৃতি ফিরে আসার আশঙ্কা: ছাত্র ইউনিয়ন

বিএনপির ওপর ফ্যাসিবাদী শাসনের ছায়া ভর করেছে—বিভিন্ন ক্যাম্পাসে হামলা প্রসঙ্গে জামায়াত

একটি মহলের কারণে শহীদ-আহতদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির

ক্যাম্পাসগুলোকে আবারও সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হচ্ছে: নাহিদ ইসলাম

সহাবস্থান চাই, মব নয়—সংবাদ সম্মেলনে জবি ছাত্রদল

ফ্যাসিবাদের পান্ডাদের মতো ছাত্রদলকে লেলিয়ে দিচ্ছেন: গোলাম পরওয়ার

গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার আগপর্যন্ত জুলাই গণ-আন্দোলন অসমাপ্ত: সিপিবি