হোম > রাজনীতি

সংসদের প্রথম অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করতে হবে: নাহিদ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংসদের প্রথম অধিবেশনে পুরোনো রাষ্ট্রপতিকে সরিয়ে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন শুরু করতে হবে। তা না হলে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (১১ মার্চ) রংপুর জেলা স্টেডিয়ামে এনসিপির রংপুর বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

নাহিদ ইসলাম বলেন, ‘হাজারো মানুষের রক্তের ওপর দিয়ে জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে এই নির্বাচন, গণভোট এবং এই নতুন সরকার এবং নতুন সংসদ গঠিত হয়েছে। ফলে আমাদের প্রত্যাশা থাকবে—শুধু প্রত্যাশা নয়, আমাদের দাবি এবং আমরা অবশ্যই সেটা আদায় করে ছাড়ব, সেটা হচ্ছে সংস্কারের দাবি। সংবিধান সংস্কার পরিষদের দাবি, উচ্চকক্ষের দাবি এবং নতুন বাংলাদেশের দাবি।’

সংস্কার কোনো দল-মতের বিষয় নয়, সংস্কার সবার জন্যই প্রযোজ্য মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, ‘আমরা হ্যাঁ-এর পক্ষে ভোট দিয়েছি দল-মতনির্বিশেষে। ফলে সেই হ্যাঁ-কে কার্যকর করা এই সংসদের অন্যতম দায়িত্ব। দেশকে দুর্নীতিমুক্ত করার জন্য, ঋণখেলাপি মুক্ত করার জন্য, চাঁদাবাজ এবং সন্ত্রাসকে মুক্ত করার জন্য আমরা সংসদে যাচ্ছি।’

এ সময় দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘দেশে ১৮ কোটি মানুষ যত দিন বেঁচে থাকবে, তত দিন ভারতীয় আধিপত্যবাদ বাংলার মানুষ মেনে নেবে না।’ তিনি বলেন, ‘দেশে সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে।’

এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, নির্বাচনের পর রূপ পরিবর্তন করেছে বিএনপি। এই রূপ পরিবর্তনকারীদের ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

আখতার হোসেন বলেন, ‘জাতীয় পার্টি ফ্যাসিবাদকে প্রতিষ্ঠিত করেছে। রংপুরের মানুষ এবার জাতীয় পার্টিকে রুখে দিয়েছে। বিএনপির এমপিরা সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে আইন ভঙ্গ করেছেন। দল হিসেবে বিএনপি প্রতারণা করেছে।’

ইফতার মাহফিলপূর্ব আলোচনা সভায় বক্তব্য দেন এনসিপির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিক মুজাহিদ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, রংপুর মহানগর জামায়াতের সেক্রেটারি আনোয়ারুল হক, নগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজ উন নবী প্রমুখ।

এ সময় আরেকটি আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান এনসিপির নেতারা।

প্রথম সংসদ অধিবেশন: প্ল্যাকার্ড হাতে সংসদের প্রবেশপথে থাকবেন এনসিপির প্রার্থীরা

বাংলাদেশকে উদারপন্থী গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার সুযোগ এসেছে: মির্জা ফখরুল

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সবাইকে এগিয়ে আসতে হবে: মির্জা ফখরুল

প্রধানমন্ত্রীর সঙ্গে এবি পার্টির প্রতিনিধিদলের সাক্ষাৎ

শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতির শিক্ষাগত যোগ্যতা শিথিলের সিদ্ধান্তের নিন্দা এনসিপির

জি এম কাদের ও তার স্ত্রীর সম্পদ বিবরণী চাইল দুদক

দলীয় স্বার্থে স্থানীয় সরকার নির্বাচন পেছানো ফ্যাসিবাদী প্রবণতা: ইসলামী আন্দোলন

শাস্তির বিধান না থাকায় সরকার জুলাই সনদ বাস্তবায়ন আদেশ মানছে না: আখতার হোসেন

সংস্কার প্রস্তাবের আলোকে বিরোধী দল যতটুকু পাবে, ততটুকু চাই: জামায়াত আমির

রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই: জামায়াত নেতা তাহের