হোম > রাজনীতি

পদ্মা সেতু শাস্তি প্রয়োগের কোনো স্থাপনা নয়: আ স ম রব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সমালোচনার জবাব কোনোভাবেই মৃত্যুদণ্ড হয় না বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি (একাংশ) সভাপতি আ স ম আবদুর রব। তিনি বলেন, ‘সমালোচনা এবং মৃত্যুদণ্ড সমকক্ষ নয়। আদালতও কাউকে সেতু থেকে টুস করে ফেলে দেয়ার নির্দেশ দিতে পারে না, সরকার তো দূরের কথা। আর রাষ্ট্র কোন নাগরিকের মর্যাদাও ক্ষুণ্ন করতে পারে না। মর্যাদা ক্ষুণ্ন করা রাষ্ট্রের এখতিয়ার বহির্ভূত।’

আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন আ স ম আবদুর রব। বলেন, ‘পদ্মা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই সরকারের বক্তব্য জনগণের আনন্দকে মাটিতে মিশিয়ে দিয়েছে।’ 

জেএসডির সভাপতি বলেন, ‘নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মিত হয়েছে পারাপারের জন্য, জনগণকে ফেলে দেওয়ার জন্য নয়। এটা একটা সেতু, ফায়ারিং স্কোয়াডের ন্যায় শাস্তি প্রয়োগের কোন স্থাপনা বা বধ্যভূমি নয়।’ 

স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন

সরকারের বিবেচনা ও ঔচিত্যবোধ বিস্ময়কর বলে দাবি করেন আ ম স আবদুর রব। তিনি বলেন, ‘দেশের নাগরিককে টুস করে নদীতে ফেলে দেওয়া বা পানিতে চুবানি উচিত-এই মূল্যবোধ এবং রাজনৈতিক দর্শন সরকার ও দেশের জন্য চরম সর্বনাশ ডেকে আনবে। জিঘাংসার উপকরণ জোগানো সরকারের কর্তব্য নয়, এতে সমাজের মানবিক শৃঙ্খলা ভেঙে পড়বে।’ 

বর্তমান সরকার নিজেই প্রমাণ করছে আইনের শাসন, গণতন্ত্র এবং মানবিক মর্যাদা সুরক্ষায় সরকার অনুপযুক্ত বলে মনে করেন তিনি। বলেন, ‘ক্ষমতা চিরস্থায়ী নয়-এই অনিবার্য সত্যকে যত দ্রুত উপলব্ধি করতে পারবে, সরকার এবং আওয়ামী লীগের জন্য ততই মঙ্গলজনক হবে।’

পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:

মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন ফরম জমা পড়ল ৬৯টি

গণভোটের রায় বাস্তবায়নসহ ৩ দাবি এনসিপির, সংবিধান সংশোধন কমিটি বিলুপ্তির আহ্বান

নিজেদের দ্বন্দ্ব ঢাকতেই বিরোধী দল রাজপথে নাটক করছে: রিজভী

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় জামায়াতের গভীর শোক

‘দলে জামায়াতের আদর্শের বিস্তার ঘটেছে’ অভিযোগ তুলে এনসিপি নেতার পদত্যাগ

মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন চান ৬৭ নেত্রী

বিএনপি নেতা-কর্মীরা বিভিন্নভাবে মানুষকে নাজেহাল করেছেন: জামায়াত আমির

কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, তদন্ত কমিটি গঠন

দুর্গাপূজার নিরাপত্তায় জামায়াতও দায়িত্বশীল ভূমিকা রাখবে: শফিকুর রহমান

দেশ উগ্র ডানপন্থার ট্রেনে উঠে গেছে: মাহফুজ আলম