হোম > রাজনীতি

নায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে এবার আসছে রাজনৈতিক দল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইলিয়াস কাঞ্চন। ফাইল ছবি

খ্যাতিমান চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন এবার রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিতে যাচ্ছেন। ২৫ এপ্রিল দলের নাম ঘোষণা করবেন তিনি। নিসচার ভাইস চেয়ারম্যান লিটন আরশাদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই দিন সকাল ১০টায় শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে নতুন দলের নাম ঘোষণা করবেন ইলিয়াস কাঞ্চন। নতুন এই দলের নাম ‘জনতার পার্টি বাংলাদেশ’ হওয়ার গুঞ্জন উঠেছে।

দেশের সড়কে নিরাপত্তা নিয়ে জনমত গঠনে দীর্ঘদিন ধরে সক্রিয় ইলিয়াস কাঞ্চনের ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’। ১৯৯৩ সালে স্ত্রী জাহানারা কাঞ্চন সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পর থেকে তিনি এ বিষয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলেছেন।

বিভিন্ন সময়ে তাঁকে নির্বাচন করার আহ্বান জানানো হলেও এবারই প্রথম সরাসরি রাজনীতিতে অংশ নিচ্ছেন। কয়েক মাস ধরে দেশের রাজনৈতিক পরিমণ্ডলে নতুন দল গঠনের প্রবণতা দেখা যাচ্ছে। এবার এতে যুক্ত হলেন এই চিত্রনায়ক।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এ বছরের ফেব্রুয়ারি পর্যন্ত সাড়ে ছয় মাসে প্রায় ২২টি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করে।

সন্ত্রাসী কার্যক্রমকে প্রশ্রয় দেয় না যুবদল: আবদুল মোনায়েম মুন্না

সংস্কার বাস্তবায়ন করা না হলে দেশের কোনো পরিবর্তন হবে না: টাঙ্গাইলে নাহিদ ইসলাম

উগ্রবাদী সন্দেহে গ্রেপ্তার আতাউল্লাহকে বহিষ্কার করল এনসিপি

চিকিৎসা ব্যয় বাড়ার আশঙ্কা জামায়াত আমিরের

সংসদ প্রাঙ্গণে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদ্‌যাপনের তীব্র নিন্দা হেফাজতের

রাজনীতির প্রধান সংকট গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া: পরওয়ার

জামায়াত আমিরের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, তিস্তা প্রকল্প ও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা

ক্যানসারে আক্রান্ত সন্তান নিয়ে প্রধানমন্ত্রীর কাছে গেলেন ফাতেমা

সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা, তদন্ত কমিটি

এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ: অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জামায়াতের