হোম > রাজনীতি

ক্ষোভ ঝাড়তে গিয়ে উপমা ব্যবহার করেছি, সেটা উচিত হয়নি—‘কলিজা ছেঁড়া’ মন্তব্যের ব্যাখ্যায় সারজিস

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি: ফেসবুক

পঞ্চগড়ে গতকাল শনিবার রাতে একটি পথসভায় বক্তব্য দেওয়ার সময় বিদ্যুৎ চলে যাওয়ায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘এই রাজনৈতিক দেউলিয়াদের আমরা দেখে নেব—তাদের কলিজা কত বড়। কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব।’

সারজিসের এই বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হলে এর ব্যাখ্যা দেন তিনি।

আজ রোববার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সারজিস বলেন, ক্ষোভ ঝাড়তে গিয়ে উপমা ব্যবহার করা উচিত হয়নি।

একই সঙ্গে পঞ্চগড়ে ‘প্রতিটি প্রোগ্রামে’ বক্তব্য দেওয়ার সময় বিদ্যুৎ বিভ্রাটের ঘটনাকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলে অভিহিত করেন তিনি।

ফেসবুক পোস্টে সারজিস বলেন, ‘বিগত এক মাসে পঞ্চগড় জেলায় এনসিপি তিনটি প্রোগ্রাম আয়োজন করেছে। প্রতিটি প্রোগ্রামে যখন আমি বক্তব্য দেওয়া শুরু করি, তার এক-দুই মিনিট পরে বিদ্যুৎ চলে যায়। প্রথমবার যখন হয়েছিল, কিছু বলিনি। মনে হয়েছিল এটা হতেই পারে। দ্বিতীয়বার যখন একই ঘটনা ঘটে, তখনো কিছু বলিনি। কিন্তু তাদের ইনটেনশন নিয়ে সন্দেহ তৈরি হয়েছিল। গতকাল আবার একই ঘটনা। প্রোগ্রামের আগে-পরে নয়, অন্য কারও বক্তব্যের সময় নয়। ঠিক আমি যখন কথা বলা শুরু করি, তখন আবার বিদ্যুৎ চলে যায়। কথা বলা শেষ হলে বিদ্যুৎ চলে আসে। সকল মিডিয়া এটার সাক্ষী।’

সারজিস বলেন, ‘তিনটি প্রোগ্রাম তিন দিন ভিন্ন সময়ে হয়েছে। তারপরও যখন এই ধরনের ঘটনা ঘটে, তখন আমি অবশ্যই মনে করি,এটা উদ্দেশ্যপ্রণোদিত। জেলা পর্যায়ে বিভিন্ন সেক্টরের কিছু কর্মকর্তা এই ধরনের ছোটলোকি কিংবা অন্য দলের দালালিমূলক আচরণ করে থাকে। একজনকে ডিস্টার্ব করতে পারলে তাদের রাজনৈতিক সফলতা মনে করে।

‘প্রত্যেকবারই প্রোগ্রামের আগে তাদের প্রোগ্রাম সম্পর্কে বলে রাখা হয়। প্রোগ্রামের পরেও ভদ্র ভাষায় বলা হয়েছে। কিন্তু তারপরও যখন একই চিত্র দেখা যায়, তখন তাদের সঙ্গে সুশীলতা প্রদর্শন করা প্রয়োজন মনে করি না। তবে ক্ষোভ ঝাড়তে গিয়ে যে উপমা ব্যবহার করেছি, সেটা করা উচিত হয়নি বলে মনে করি।’

এনসিপির এই নেতা আরও বলেন, ‘চাঁদাবাজি, দখলদারিত্ব, সিন্ডিকেট, দুর্নীতি ও মাদক ব্যবসার বিরুদ্ধে এনসিপির পক্ষ থেকে লংমার্চে ১০ ঘণ্টা ধরে প্রায় দুই হাজার মানুষ মোটরসাইকেলে করে সাধারণ মানুষকে সচেতন করে তুলতে পুরো পঞ্চগড় জেলার ১৫০ কিলোমিটার অতিক্রম করেছি। আশা করি, মিডিয়ার ফোকাস সেদিকেও থাকবে।’

৮ লাখ ৩৯ হাজার কোটির ছায়া বাজেট: পঞ্জিকাবর্ষের সঙ্গে মিলিয়ে অর্থবছর চায় জামায়াত

বিএনপির সঙ্গে সরকারের একটা অংশ আওয়ামী লীগও চালাচ্ছে: আসিফ মাহমুদ

সীমান্তে বিএসএফের পুশ ইন কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত: জামায়াত

কোনো অভ্যুত্থানের ফল জনগণ পায় না: হাসনাত কাইয়ুম

নাহিদ ইসলামের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

বিরোধীদলীয় নেতার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিএনপিকে আইসিএপিপির স্ট্যান্ডিং কমিটিতে আমন্ত্রণ

তৃতীয় ধাপে ১০০ উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার মেয়র প্রার্থী ঘোষণা করবে এনসিপি

বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি ও পেজ সম্পর্কে সতর্ক থাকার আহ্বান

গুরুতর অসুস্থ মুজাহিদুল ইসলাম সেলিম, সিসিইউতে চিকিৎসাধীন